রিসর্টের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল গজরাজ, প্রাণ হাতে করে পালালেন পর্যটকরা - 24 Ghanta Bangla News
Home

রিসর্টের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল গজরাজ, প্রাণ হাতে করে পালালেন পর্যটকরা

Spread the love

বেসরকারি রিসর্টের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল গজরাজ। আর তার জেরে আতঙ্কে পালিয়ে প্রাণে বাঁচলেন পর্যটকরা। আজ, বুধবার সকালে মাটিয়ালি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন এলাকার একটি বেসরকারি রিসর্টের ঘটনা। হাড়হিম করা আতঙ্কের আবহ এই ঘটনার জেরে তৈরি হয়েছে উত্তরবঙ্গের ডুয়ার্সেও। ঘন জঙ্গলের ডুর্য়াসে আছে অসংখ্য হাতি। আর তারা খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকেও পড়ে দলমার দামালরা। আজ, বুধবার সকালে যেভাবে একটি রিসর্টের গেট ভেঙে বুনো হাতিরা হানা দিয়েছে তাতে তুমুল আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

এদিকে আজ বুধবার সকালে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল বেশ কিছু পর্যটকরা। তাঁরা রিসর্টের গেটেও চলে আসে। আর তখনই রিসর্ট থেকে বেরোনোর সময় তাঁরা একটি হাতিকে দেখতে পায়। হাতিও গেটের দিকে ধেয়ে আসছে দেখে পর্যটকরা সেখান থেকে পালিয়ে আবার রিসর্টের ভিতরে ঢুকে পড়েন। এই গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। আর তাতে দেখা যাচ্ছে, হাতিটি গেট ভেঙে রিসর্টে ঢোকার চেষ্টা করছে। প্রবল শব্দে তখন কেঁপে ওঠে গোটা রিসর্ট। প্রাণ হাতে করে নিয়ে পর্যটকরা ওই গেট থেকে পালিয়ে ভিতরে ঢুকে পড়েন।

আরও পড়ুন:‌ ‘‌যাঁরা যোগ‌্য তাঁদের চাকরি কাড়া যাবে না’‌, বিকাশের বিরুদ্ধে গর্জে উঠলেন এসএফআই রাজ্য সম্পাদক

অন্যদিকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, পর্যটকরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। তখন রিসর্টে ঢুকতে না পেরে হাতি রিসর্টের পাশে থাকা লোকালয়ে চলে যায়। আর সেই পর্যটকদের দল হাতির লোকালয়ে ঘুরে বেড়ানো দেখে আনন্দিত হয়ে পড়েন। আর তখন সেই হাতির ভিডিয়ো তাঁরা ক্যামেরাবন্দি করেন। পরবর্তীতে হাতি সেখান থেকে সংলগ্ন পানঝোড়া জঙ্গলে ঢুকে যায়। তবে এই ঘটনায় রিসর্টের ক্ষতি হলেও কোন পর্যটকের ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। ডুয়ার্সের মূর্তি এলাকায় রয়েছে এই বিলাসবহুল রিসর্ট। আজ সেখানেই হানা দেয় একটি বুনো হাতি। মালদা শহরের এক বাসিন্দা তাঁর পরিবার পরিজন নিয়ে নিজের ২৫তম বিবাহবার্ষিকী পালন করতে ডুয়ার্সের মূর্তি এলাকার এই রিসর্টে ওঠেন।

এখানেই মঙ্গলবাড়ি বস্তি এলাকায় হাতির হানা প্রায়ই হয়। তবে এতটা তাণ্ডব দেখা যায় না। এর আগেও ওই এলাকায় হাতির হানায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এবার একদম রিসর্টের গেট ভেঙে হাতির ভিতরে ঢোকার চেষ্টার ঘটনা আগে কখনও দেখা যায়নি। তাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত রিসর্টের কর্মীরাও। স্থানীয় সূত্রে খবর, এই রিসর্টে রাতভর পার্টি শেষে আজ যখন সকলে মিলে বাড়ি ফিরে যাওয়ার জন্য গেট খুলে রওনা দিচ্ছিলেন ঠিক তখনই ঘটে যায় এই ঘটনা। রিসর্টের গেটে ধাক্কা মারে হাতি। গেট ভেঙে ভিতরে ঢুকে যায়। সবাই চিৎকার করে উঠলে ফিরে যায় গরুমারার জঙ্গলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *