ISL 2024-25: মিনি ডার্বির আগেই ডামাডোল মহমেডানে, ইস্তফা রাশিয়ান কোচের - Bengali News | Indian super league andrey chernyshov stepdown from mohammedan sporting club coaching - 24 Ghanta Bangla News
Home

ISL 2024-25: মিনি ডার্বির আগেই ডামাডোল মহমেডানে, ইস্তফা রাশিয়ান কোচের – Bengali News | Indian super league andrey chernyshov stepdown from mohammedan sporting club coaching

Spread the love

এ বছরই প্রথম ইন্ডিয়ান সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল কলকাতার আরও এক বড় ক্লাব মহমেডান স্পোর্টিং। প্রথম মরসুমের নিরিখে শুরুর দিকে পারফরম্যান্স ভালোই হচ্ছিল। এরপর অবশ্য টানা হার। অবশেষে বেঙ্গালুরুর মাঠে জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল সাদা-কালো ব্রিগেড। এরপর এক ম্যাচে ড্র। মনে হচ্ছিল, সব ঠিকের পথেই। কিন্তু গত ম্যাচে মুম্বইয়ের মাঠে নিজেদের ভুল, ১০ মিনিটের ঝড়েই হার। সামনে মিনি ডার্বি। তার আগেই সমস্য়ায় মহমেডান স্পোর্টিং।

মহমেডানে ডামাডোল। ইন্ডিয়ান সুপার লিগে শনিবার মিনি ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ। তার আগেই কোচের পদ থেকে ইস্তফা রাশিয়ান আন্দ্রে চের্নিশভের। তিন মাস বেতনহীন কোচ-ফুটবলাররা। বেতন সমস্যার কারণেই কোচের পদ থেকে ইস্তফা চের্নিশভের। মহমেডান সচিব ইসতিয়াক আহমেদ রাজু জানান, ফিফায় কয়েকদিন আগে অভিযোগ করেন চের্নিশভ। সেই খবরও রয়েছে। কিন্তু এই কোচকে রিক্রুট করেছে বাঙ্কারহিল।

বেতন সমস্যার কথা জিজ্ঞাসা করায় বাঙ্কারহিলের ঘাড়েই দোষ চাপান মহমেডান সচিব। তিনি বলেন, ‘৬১ শতাংশ শেয়ার আগে নিজেদের দখলে চাইছে বাঙ্কারহিল। তারপর সেখান থেকে ৩০.৫ শতাংশ শেয়ার শ্রাচীকে ট্রান্সফার করার কথা জানাচ্ছে বাঙ্কারহিল।’ তবে মহমেডানের এই বর্তমান পরিস্থিতিতে ক্লাবের ভূমিকাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বাঙ্কারহিল। তিন বছর ধরে সাদা-কালোর ইনভেস্টর থাকা সত্ত্বেও আগের শেয়ার ট্রান্সফার করেনি ক্লাব। প্রতি বছরই দিচ্ছি, দেব করে কাটিয়ে গেছেন কর্তারা, এমনটাই অভিযোগ।

এ দিকে শ্রাচীকেও এ বছর ইনভেস্টর করে আনে মহমেডান। তিন মাসের বেশি সময় ধরে তারাও ফুটবল দলের পিছনে টাকা ঢেলেছে। মউ চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও শেয়ার ট্রান্সফার করেনি ক্লাব। তাই মহমেডানে ইনভেস্ট না করার কথা আগেই জানিয়েছিল শ্রাচী। সব মিলিয়ে জটিল পরিস্থিতি মহমেডানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *