Bengal Government: আর দেরি নয়, এবার অবসরের সঙ্গে সঙ্গেই ৫ লক্ষ ঢুকবে অ্য়াকাউন্টে! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের - Bengali News | No more delay now 5 lakhs will be deposited in the account immediately after retirement big decision by west bengal government - 24 Ghanta Bangla News
Home

Bengal Government: আর দেরি নয়, এবার অবসরের সঙ্গে সঙ্গেই ৫ লক্ষ ঢুকবে অ্য়াকাউন্টে! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের – Bengali News | No more delay now 5 lakhs will be deposited in the account immediately after retirement big decision by west bengal government

কলকাতা: অঙ্কটা বেড়ে আগেই তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ হয়েছে। কিন্তু, তা পেতে যাতে দেরি নয় তার জন্যও কাজ শুরু হয়ে গেল। ক্যাজুয়াল, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের জন্য ফের বড় উদ্যোগ রাজ্যের। এককালীন এককালীন আর্থিক অনুদান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য উদ্যোগী হল রাজ্যের অর্থ দফতর। ইতিমধ্যেই অর্থ দফতরের তরফে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতেই সব দফতর এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে এ বার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল্য সংস্থাগুলি এইচআরএমএসের মাধ্যমে ‘‌টার্মিনাল বেনিফিট’‌ (‌অবসরের সময় এককালীন অনুদান)‌ পেতে অনলাইনেই আবেদন করা যাবে। গোটা প্রক্রিয়ায় যাতে বিলম্ব না হয় তাও দেখা হচ্ছে।

এবার থেকে ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলির ডিরেক্টরের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে। অর্থ দফতর বা নিজের দফতর থেকেও আর অনুমোদন নিতে হবে না। ডিরেক্টর নিজেই এই অনুমোদন দিতে পারবেন। ফলে অনুদান পেতে আর দেরি হওয়ার কথা নয়। 

প্রশাসনিক সূত্রের খবর, এই উদ্যোগের ফলে কর্মীরা যেদিন অবসর নেবেন, সেদিনই এই অনুদান পেয়ে যাবেন। চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল ও দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় আগে এককালীন ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান পেলেও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি বাড়িয়ে ৫ লক্ষ করে দিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *