ক্লাসে প্রথম বেঞ্চে বসে ফিজ়িক্স শিক্ষককে ‘ইমপ্রেস’ করতে চাইতেন; স্কুল থেকেই আলোচনায় ছিলেন ঐশ্বর্য – Bengali News | Did you know these bollywood actors had crush on their school teachers
একদা বহু প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। বিখ্যাত হওয়ার পর সলমন খান, বিবেক ওবেরয়ের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল। এই ঐশ্বর্যই একসময় প্রেমে পড়েছিলেন তাঁর এক শিক্ষকের। সেই সময় তিনি স্নাতক স্তরে লেখাপড়া করছিলেন। তাঁর ফিজ়িক্স (পড়ুন পদার্থ বিজ্ঞান) টিচারের প্রেমে পড়েছিলেন ঐশ্বর্য। সেই শিক্ষকের ক্লাসে এক্কেবারে সামনের বেঞ্চে গিয়ে বসতেন বিশ্ব সুন্দরী। উদ্দেশ্য ছিল একটাই, তাঁর শিক্ষককে নিজের প্রতি আকৃষ্ট করা।