Ayodhya Ram Mandir: অযোধ্যার রামমন্দিরের সামনের পুণ্যার্থীদের এই জনসমুদ্র আসলে গোটাটাই ভুয়ো, সামনে এল আসল তথ্য – Bengali News | Ayodhya ram mandir’s Photo: Odisha’s Rath Yatra Falsely Shared As Crowd At Ayodhya Ram Mandir
ফ্যাক্ট চেকিং করে বিভিন্ন সংবাদমাধ্যম। ইউটিউবে সার্চ করে দেখা হয়। দেখা যায়, আদতে এই ভিড়ের ছবি অযোধ্যার রামমন্দিরের সামনের রাস্তার নয়। ২০২৩ সালের পুরীর রথযাত্রার সময়ে। ইউটিউবে সেই ভিডিয়ো ২০২৩ সালের ২১ জুন পাবলিশও করা হয়।
পরে এই বিষয়টি যাচাই করে নিজের এক্স হ্যান্ডেলে দু’দিনের ছবি পাশাপাশি পোস্ট করেছেন ‘টাইমস নাও’ এর সঞ্চালক রাহুল শিবশঙ্কর। দুটি ফটো পাশাপাশি দিয়েই ফেসবুকেও শেয়ার করেছেন তিনি। উল্লেখ করেছেন, কোনটা সঠিক, কোনটা ভুল।

প্রসঙ্গত, ২২ জানুয়ারি গোটা দেশে এক ইতিহাস রচিত হয়। অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা হয় রামলালার। লক্ষ লক্ষ মানুষের ভিড়, এলাহি আয়োজন, তারকাদের ভিড়ে স্বর্ণখচিত হয়ে থাকে এই অধ্যায়।