আজ সাজা ঘোষণা আরজি কর মামলায়, চিকিৎসক ধর্ষণ-খুনে কি ফাঁসি হবে সঞ্জয় রায়ের?, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

আজ সাজা ঘোষণা আরজি কর মামলায়, চিকিৎসক ধর্ষণ-খুনে কি ফাঁসি হবে সঞ্জয় রায়ের?, বাংলার মুখ

Spread the love

RG Kar Sanjoy Roy Sentencing LIVE: গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেও ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। জানা যায়, নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসককে। গত ১৮ জানুয়ারি সেই মামলায় রায় ঘোষণা করে শিয়ালদা আদালত। দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। আজ সেই মামলায় সঞ্জয়ের সাজা ঘোষণা করবে শিয়ায়লদা আদালত। এর আগে গত ৪ নভেম্বর এই মামলায় আদালতে চার্জ গঠন করেছিল সিবিআই। ১১ নভেম্বর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়। আর গত ৯ জানুয়ারি তা শেষ হয়েছিল।

20 Jan 2025, 10:24:09 AM IST

RG Kar CBI Chargesheet: সিবিআই চার্জশিটে সঞ্জয়ের বিরুদ্ধে কী কী প্রমাণ ছিল?

এদিকে সিবিআই চার্জশিটে সঞ্জয়ের বিরুদ্ধে কী কী প্রমাণ ছিল? চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ প্রথম প্রমাণ, যা থেকে জানা গিয়েছে, গত ৯ অগস্ট ভোরে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চারতলায় গিয়েছিল সঞ্জয় রায়। সঞ্জয়ের মোবাইল টাওয়ার লোকেশন দ্বিতীয় প্রমাণ। তা নিশ্চিত করেছে যে সেই রাতে সঞ্জয় আরজি করেই ছিল। এদিকে তৃতীয় প্রমাণ হল ডিএনএ। খুন হওয়া চিকিৎসকের দেহে মেলা ডিএনএ-র সঙ্গে মিলে গিয়েছে সঞ্জয়ের ডিএনএ।

20 Jan 2025, 10:23:46 AM IST

RG Kar Convict Sanjoy Roy Update: সঞ্জয়ের দাবি – সে নির্দোষ; আঙুল ডিপার্টমেন্টের দিকে

এর আগে সঞ্জয় দাবি করেছিল, সরকার তাকে ফাঁসাচ্ছে। এমনকী তার আরও অভিযোগ, ডিপার্টমেন্ট তাকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলেছে। এরই মাঝে সম্প্রতি এই মামলায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা-বাবা। সুপ্রিম কোর্টে নির্যাতিতার মা-বাবা জানিয়েছেন, এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডে প্রাতিষ্ঠানিক ভাবে প্রমাণ লোপাট হয়েছে। এবং এই ঘটনায় একা সঞ্জয় রায় দোষী বলে তারা বিশ্বাস করেন না।

20 Jan 2025, 10:22:46 AM IST

Sanjoy Roy Live Update: জেলে সঞ্জয় রায়ের সময় কেমন কাটছে?

আর কয়েক ঘণ্টা বাকি। তারপরই আরজি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালতে। এই আবহে গত কয়েকদিন ধরে কীভাবে দিন কেটিয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়? এই নিয়ে সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে, সঞ্জয় রায়কে ইতিমধ্যেই একটি বিশেষ সেলে রাখা হয়েছে। সেখানে সিসিটিভিতে নজরদারি চালানো হয়েছে তার ওপরে। 

20 Jan 2025, 10:21:14 AM IST

Sanjoy Roy Sentencing LIVE: ফাঁসি হবে সঞ্জয় রায়ের?

আরজি কর মামলায় শিয়ালদা আদালতে মোট ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। সিবিআই ধৃত সঞ্জয়ের ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ বা মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল। এই পরিস্থিতিতে শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সঞ্জয়কে ফাঁসি দেয় কি না, সেদিকে নজর সবার।

20 Jan 2025, 10:20:38 AM IST

RG Kar Murder: সঞ্জয় রায়ের নামে চার্জশিট পেশ করে সিবিআই

তদন্ত করে সিবিআই সঞ্জয় রায়ের নামে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর। এই আবহে বিচার প্রক্রিয়া শুরুর প্রায় ২ মাস আর সেই নৃশংস ঘটনার ৫ মাস ৯ দিন পর এই মামলার রায় ঘোষণা করা হয় গত ১৮ জানুয়ারি।

20 Jan 2025, 10:20:04 AM IST

RG Kar Probe Update: কলকাতা পুলিশের পথে হেঁটেছে সিবিআই

কলকাতা পুলিশের পথে হেঁটেই সিবিআই দাবি করে সঞ্জয় রায়ই এই মামলায় একমাত্র দোষী। এর আগে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয়কে ধরেছিল পুলিশ। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের কাছে।

20 Jan 2025, 10:19:38 AM IST

RG Kar Case Protest: আরজি কর ঘটনার প্রতিবাদে উত্তাল হয় বাংলা

এরই মাঝে সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান। ১৪ সেপ্টেম্বর সেই অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। ১৬ সেপ্টেম্বর বিনীতকে সরিয়ে দেওয়া হয়। এই সবের মধ্যেই ৫ অক্টোবর ধর্মতলায় কয়েকজন জুনিয়র ডাক্তার ‘আমরণ অনশন’ শুরু করেন।

20 Jan 2025, 10:17:38 AM IST

RG Kar Case Timeline: একনজরে আরজি কর মামলার ঘটনাপ্রবাহ

এই ঘটনাপ্রবাহে গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই ১০ অগস্ট গ্রেফতার করা হয় ধর্ষণ এবং খুনের মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিল সঞ্জয়। এরপর ১৩ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ১৮ অগস্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা শুনবে বলে জানায় সুপ্রিম কোর্ট।

20 Jan 2025, 10:17:07 AM IST

RG Kar Case Update: সুপ্রিম কোর্টেও গড়িয়েছে আরজি কর মামলার জল

এদিকে আরজি কর কাণ্ডের জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টেও। সেখানে দীর্ঘদিন ধরে শুনানি চলে। শীর্ষ আদালতের নজরদারি সিবিআই তদন্ত চলে এই খুনের ঘটনায়। বন্ধ খামে তদন্তের গতিবিধি সম্পর্কে সুপ্রিম কোর্টকে অভিহিত করতে থাকেন কেন্দ্রীয় তদন্তকারীরা। গ্রেফতার হন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও অভিজিৎ এবং সন্দীপের বিরুদ্ধে এখনও চার্জশিট দেয়নি সিবিআই। এই আবহে অভিজিৎ ছাড়া পেয়ে গিয়েছেন জামিনে। দুর্নীতির মামলায় এখনও জেলে আছেন সন্দীপ।

20 Jan 2025, 10:16:43 AM IST

RG Kar Case Probe: আরজি কর তদন্তে একাধিক অভিযোগ

এই আরজি কর কাণ্ডের জেরে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। উত্তর থেকে দক্ষিণ ভারতে চিকিৎসকরা প্রতিবাদে সরব হয়েছিল। বাংলায় দীর্ঘদিন ধরে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলে এই ঘটনার প্রতিবাদে। চাপের মুখে সরকারকে পুলিশ কমিশনার বদল করতে হয়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বৈঠকে বসতে হয়েছিল আন্দোলনকারীদের সঙ্গে। উঠেছে রাজনীতির অভিযোগ। উঠেছে প্রভাব খাটিয়ে প্রমাণ লোপটের অভিযোগ। এই সবের মাঝেই তদন্ত এগিয়েছে এই মামলায়।

20 Jan 2025, 10:16:43 AM IST

RG Kar Verdict: ফাঁসির দাবি জানিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই

এর আগে গত শনিবার, ১৮ জানুয়ারি দুপুর ২টো ৩০ নাগাদ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার রায়দান করে শিয়ালদা আদালত। এই মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। অন্যদিকে আরজি করের নির্যাতিতার মা-বাবার দাবি, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও আরও অনেকে জড়িত থাকতে পারেন।

20 Jan 2025, 10:16:43 AM IST

Sanjoy Roy Sentencing LIVE: আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা

২০২৪ সালের ৯ অগস্ট, আজ থেকে ৫ মাস ১১ দিন আগে কলকাতা তথা বাংলা সহ গোটা দেশ হতবাক হয়ে গিয়েছিল। আরজি কর মেডিক্যাল কলেও ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। প্রাথমিক ভাবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর অভিযোগ ওঠে সেই সময়। পরে জানা যায়, নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসককে। গত ১৮ জানুয়ারি সেই মামলায় রায়দান করবে শিয়ায়লদা আদালত। দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। আজ সঞ্জয়ের সাজা ঘোষণার দিন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *