বিচার পাবেন ‘তিলোত্তমা’! RG Kar ধর্ষণ মামলার রায় ঘোষণা শনিবার – Bengali News | RG Kar case verdict on 18th January at the court, know the details
আরজি কর কাণ্ডে প্রতিবাদ (ফাইল ছবি)Image Credit source: PTI
কলকাতা: শেষ হল সব পক্ষের সওয়াল-জবাব। অবশেষে বিচার পেতে চলেছেন ‘তিলোত্তমা’। গত ৯ অগস্টের একটি ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য তথা দেশ। স্বাস্থ্য ব্যবস্থার খোলনোলচে বদলে যায়। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুতে প্রশ্ন ওঠে সার্বিক নিরাপত্তা নিয়ে। সেই মামলায় এবার রায় ঘোষণা করবে নিম্ন আদালত।
আরজি করের খুন-ধর্ষণ মামলায় বুধবারই সওয়াল শেষ করেছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পক্ষের আইনজীবী। বৃহস্পতিবার বক্তব্য সম্পূর্ণ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। তিলোত্তমার বাবা-মাও বিচার চেয়ে পৃথকভাবে আবেদন জানান। এদিন তাঁদের বক্তব্যও শোনা হয় আদালতে। আদালতে রুদ্ধদ্বার কক্ষে চলছিল শুনানি।এবার রায় ঘোষণা করবে আদালত। আগামী ১৮ জানুয়ারি, শনিবার, দুপুর আড়াইটেয় রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
সবিস্তারে আসছে…