পথ ভুলে উত্তরের শহরে জোড়া হাতি, অলিগলিতে টহল, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

পথ ভুলে উত্তরের শহরে জোড়া হাতি, অলিগলিতে টহল, বাংলার মুখ

Spread the love

আলিপুরদুয়ারের ফালাকাটা শহরে ঢুকে পড়ল হাতি। একেবারে বন বাদাড় পেরিয়ে সোজা শহরের রাস্তায়। শহরের অলিগলিতেও ঢুকে পড়ে দুটি হাতি। একেবারে সাত সকালে হাতির ডাক। চমকে গেলেন শহরের বাসিন্দারা। 

বনদফতরের অনুমান প্রচন্ড কুয়াশা পড়ছে। তার জেরেই হাতিদুটি পথ ভুল করেছিল সম্ভবত। সেকারণেই তারা জঙ্গল পেরিয়ে রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে সোজা শহরে চলে আসে। এদিকে বাসিন্দারা যাতে হাতির কাছাকাছি না আসে সেকারণে বনদফতরের তরফে মাইকিং করা হয়েছে। 

কেউ যাতে হাতির কাছে না যায় সেকারণে মাইকিং করা হয়েছে। সূত্রের খবর হাতিদুটিকে আপাতত শহরের বাইরে বের করতে সমর্থ হয়েছে বনদফতর।  

সূত্রের খবর, আচমকাই শহরে ঢুকে পড়ে জোড়া হাতি। সাত সকালে সেই খবর ছড়িয়ে পড়ে ফালাকাটায়। অনেকেই হাতির ছবি তোলার চেষ্টা করেন। তবে শুধু ঢুকেই পড়েনি কার্যত তাণ্ডবও চালায় দুটি হাতি। একাধিক পাঁচিল ভেঙে ফেলেছে হাতি দুটি। 

ফালাকাটা গার্লস স্কুলের পাঁচিলের দেওয়াল ভেঙে দেয় হাতি। শহরের মধ্য়েই রয়েছে ১৭ নম্বর জাতীয় সড়ক। সেই রাস্তার পাশে যে লোহার রেলিং রয়েছে তারও কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুভাষপল্লি এলাকাতেও যায় হাতিদুটি। বনকর্মী ও ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে আসে।এদিকে হাতিদুটি যাতে আর কোনও ক্ষতি না করে সেব্যাপারে তৎপর হয় বনদফতরের কর্মী আধিকারিকরা। 

এদিকে শহরে হাতি ঢুকে পড়ার ঘটনায় এলাকায় ব্যপক শোরগোল পড়ে। অনেকেই রাস্তায় বেরিয়ে পড়েন হাতি দেখার জন্য। তবে বনদফতরের কর্মীরা হাতি দুটিকে ঘিরে ছিলেন। অবশেষে হাতি দুটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে বলে খবর। 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *