কলকাতায় HMPV-র থাবা! আক্রান্ত হয়েছিল সাড়ে ৫ মাসের শিশু, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

কলকাতায় HMPV-র থাবা! আক্রান্ত হয়েছিল সাড়ে ৫ মাসের শিশু, বাংলার মুখ

Spread the love

আশঙ্কাটা হচ্ছিলই। এবার কলকাতায় এইচএমপি ভাইরাসে আক্রান্ত শিশু। সূত্রের খবর পাঁচ মাস বয়সি একটি শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। ওই শিশুর শরীরের ওই ভাইরাসের সন্ধান মিলেছে বলে খবর। বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে সে চিকিৎসাধীন ছিল বলে খবর। 

কলকাতার এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাসের( HMPV) সন্ধান মিলেছে বলে খবর। তবে এটা চিনের সেই ভাইরাস কি না সেটা নিশ্চিত নয়। 

টিভি ৯ বাংলার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওই শিশুর পরিবার গত নভেম্বর মাসে মুম্বই থেকে কলকাতায় এসেছিল। এরপর পঞ্চসায়রের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তবে বর্তমানে সে সুস্থ রয়েছে বলে খবর। শিশুটির জ্বর ছিল। বমি, পেট খারাপ ও শ্বাসকষ্টের কিছু সমস্যা ছিল বলে খবর। 

তবে চিকিৎসকদের একাংশের দাবি, এনিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। একদম যারা বাচ্চা তাদের ক্ষেত্রে নিমোনিয়ার সম্ভাবনা থাকে। না হলে এনিয়ে বড় উদ্বেগের কিছু নেই। প্রসঙ্গত চিনের নয়া এই ভাইরাস সম্পর্কে নানা চর্চা চলছে। কলকাতার আগে দেশের আরও তিন শিশুর শরীরে এই ধরনের ভাইরাসের সন্ধান মিলেছিল। তার মধ্য়ে ২জন কর্নাটকের আর একজন গুজরাটের। 

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *