Primary: ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না, সেমিস্টার বলবে!’ প্রাইমারিতে কোনও বদল নয়, সাফ জানালেন মমতা – Bengali News | Mamata Banerjee asked not to impose semester system in primary school, rebukes minister Bratya Basu
ব্রাত্যকে ভর্ৎসনা মমতারImage Credit source: PTI
কলকাতা: প্রাথমিক স্কুলে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে, অথত জানেনই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদপত্রে পড়ে, সে কথা জানতে পেরেছেন তিনি। তাঁকে না জানিয়েই কেন শিক্ষা ব্যবস্থায় নতুন পলিসি চালু করা হল, তা নিয়ে সরাসরি শিক্ষামন্ত্রীকে ভর্ৎসনা করলেন মমতা। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বসে ব্রাত্য বসুকে কড়া বার্তা দিলেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন, কোনও সেমিস্টার প্রথা চালু করা যাবে না।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে জানান, প্রাথমিক স্কুলে এবার চালু হবে সেমিস্টার পদ্ধতি। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে ২ বার পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি ক্রেডিট সিস্টেম চালু করার কথাও বলা হয়। সেই সিদ্ধান্ত নিয়েই এদিন মমতার ভর্ৎসনার মুখে পড়তে হল ব্রাত্য বসুকে।
সবিস্তারে আসছে…