বেকারত্বের হতাশায় মুখে চকোলেট বোমা ফাটিয়ে আত্মঘাতী যুবক - 24 Ghanta Bangla News
Home

বেকারত্বের হতাশায় মুখে চকোলেট বোমা ফাটিয়ে আত্মঘাতী যুবক

Spread the love

বেকারত্বের বিষাদে মুখে চকোলেট বোমা ফাটিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনা বীরভূনের সিউড়ি শহরের কলেজপাড়া এলাকার। বুধবার সকালে নিজের ঘর থেকে লেপ মুড়ি দেওয়া অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয়রা। তবে ঘটনাটি খুন না আত্মহত্যা, তা নিয়ে নিশ্চিত হতে চান পুলিশ আধিকারিকরা।

নিহত সুপ্রিয় দাস (৩০) বেশ কিছুদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন পরিজনরা। কিন্তু চাকরি না পেয়ে হতাশায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার বর্ষবরণের রাতে অন্যান্য দিনের মতোই খেয়ে দেয়ে নিজের ঘরে চলে য়ান সুপ্রিয়। বেলা বাড়লেও ঘুম থেকে না ওঠায় তাঁকে ডাকতে যান পরিবারের এক সদস্য। তখনই তিনি দেখেন লেপ মুড়ি দেওয়া সৌমিত্রর মুখ রক্তাক্ত।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। প্রাথমিক ভাবে পরিবারের সদস্যরা মনে করেছিলেন মোবাইল ফোন ফেটে মৃত্যু হয়েছে যুবকের। কিন্তু পুলিশ এসে যুবকের মুখ ফাঁকা করতেই ভিতরে পাওয়া যায় চকোলেট বোমার সুতলি। তবে দেহে অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মুখের ভিতরে চকোলেট বোমা ফাটিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। দেহ উদ্ধার করে সিউড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরির চেষ্টা করছিলেন সৌমিত্র। কিন্তু চাকরি পাচ্ছিলেন না তিনি। যার জেরে হতাশায় ভুগতে শুরু করেছিলেন ওই যুবক। বন্ধু বান্ধবদের সঙ্গেও মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন তিনি। বর্ষবরণের রাতেও তাই বাড়িতেই ছিলেন যুবক। তবে চাকরি না পাওয়ায় তিনি আত্মঘাতী হতে পারেন তা বিশ্বাস করছেন না তাঁরা। যুবক নিজেই নিজের মুখে চকোলেট বোমা ফাটিয়েছেন, না কি কেউ ঘুমন্ত যুবকের মুখে চকোলেট বোমা ঢুকিয়ে দিয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *