ছেলে বলে বাংলাদেশিকে বাড়িতে লুকিয়ে রেখেছিলেন মাসুদ, তৈরি করেছিলেন একাধিক নথি - 24 Ghanta Bangla News
Home

ছেলে বলে বাংলাদেশিকে বাড়িতে লুকিয়ে রেখেছিলেন মাসুদ, তৈরি করেছিলেন একাধিক নথি

Spread the love

বাংলাদেশি মুসলিমকে ছেলে বলে বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফাতর করল পুলিশ। সঙ্গে গ্রেফতার হয়েছে অনুপ্রবেশকারী যুবকও। ঘটনা উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার। প্রায় ১ বছর ধরে ওই যুবক ভারতে বসবাস করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। 

বাগদা থানা এলাকার কানিয়ারা ১ নম্বর পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায় এক বাংলাদেশি যুবক ভুয়ো পরিচয়ে বসবাস করছে বলে পুলিশের কাছে খবর আসে। তদন্ত করে পুলিশ জানতে পারে মেহেবুব হাসান নামে বাংলাদেশের ওই নাগরিক অনুপ্রবেশের পর নাম ভাঁড়িয়ে রাহুল মণ্ডল বলে পরিচয় দিয়ে ভারতে বসবাস করছে। তাকে ছেলে বলে পরিচয় দিয়ে আশ্রয় দিয়েছে মাসুদ মণ্ডল নামে এক স্থানীয় ব্যক্তি। রবিবার পুলিশ মাসুদ মণ্ডলের বাড়িতে পৌঁছলে রাহুল মণ্ডলের সঙ্গে তাঁর পিতা পুত্রের সম্পর্ক নিয়ে নথি দেখতে চান আধিকারিকরা। কিন্তু নথি দেখাতে পারেননি ওই ব্যক্তি। এর পর ২ জনকেই গ্রেফতার করে বাগদা থানায় নিয়ে আসেন পুলিশকর্মীরা। 

জেরায় ধৃত অনুপ্রবেশকারী মেহেবুব হাসান স্বীকার করেছে সে বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। বাগদা সীমান্তের ওপারেই বাংলাদেশের যশোর জেলা। ভারতে অনুপ্রবেশের পর ভোটার তালিকায় নাম তুলে ফেলেছিল সে। তৈরি করে ফেলেছিল আধার, প্যান ও রেশন কার্ড। 

ধৃত মাসুদকে জেরা করে বাংলাদেশি যুবককে সে কেন বাড়িতে ছেলের পরিচয়ে আশ্রয় দিয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। সঙ্গে কাদের সহযোগিতায় ধৃত অনুপ্রবেশকারী ভারতীয় নথি বানাল তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *