Puja Rituals: ঘন্টা থেকে প্রদীপ, বাড়িতে পুজো করার সময় কোন জিনিসগুলি মাটিতে রাখলেই সর্বনাশ! – Bengali News | Do not put this items on the floor during puja
রোজের কাজ করতে করতে জানা-অজানায় অনেক ভুল করে ফেলি আমরা। হয়তো এমন কিছু ছোট ভুল করি, যা আমরাও নিজেও জানি না। কিন্তু সেই সব ছোট ছোট ভুল আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলতে পারে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে সেই সব ভুলের কারণে জীবনে আর্থিক অনটন, অশান্তি এমনকি অভাব লেগে থাকে অনেক সময়। এমনকি ছোট ছোট ভুল থেকেই তৈরি হয় বাস্তু ত্রুটিরও। রুষ্ট হতে পারেন ইষ্ট দেবতাও।