Sandeshkhali ED Raid: ১৯ দিনের ‘খেসারত’ দিতে হল ED-কে? শাহজাহানের বাড়িতে গিয়ে মিলল শুধুই ‘পেন্সিল’ – Bengali News | Sandeshkhali ED Raid: After 4 hours of investigation what Ed get from Sheikh Shahjahan’s house
শেখ শাহজাহানের বাড়িতে কী পেলেন গোয়েন্দারা?Image Credit source: Tv9 Bangla
সড়বেরিয়া: সুকুমার রায়ের নোটবুক কবিতা মনে আছে? হাতে একটা পেন্সিল থাকলেই সবটা নোটবুকে সবটা লেখা থাকত? সন্দেশখালির ঘটনাও সেই বিষয়টা মনে করাচ্ছে দীর্ঘ প্রায় চার ঘণ্টা অতিক্রান্ত। রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে চলছে তল্লাশি চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা। বাড়ির দুটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করার পর তাঁর আলমারি, ট্রাঙ্ক, বিছানা-চাদর উল্টে ঘেঁটেঘুটে দেখেন গোয়েন্দারা। শুধু কী তাই? শাহজাহানের বাড়ির ছাদে পর্যন্ত উঠে যান গোয়েন্দারা। জলের ট্যাঙ্কির ভিতরও দেখেন তাঁরা। কোনও নথি যদি পাওয়া যায়। সব কিছু খুঁটিয়ে খুটিয়ে দেখছেন তাঁরা। নোট করছেন ল্যাপটপে। আদৌ পেলেন কি কিছু?
সন্দেশখালিতে প্রথমবার গিয়ে আক্রান্ত হওয়ার ১৯ দিন বাদে আবার সেখানে গিয়েছে ইডি। প্রথম থেকেই প্রশ্ন উঠছিল এতদিন পর শাহজাহানের বাড়ি গিয়ে কি রেশন দুর্নীতির কোনও তথ্য পাওয়া যাবে? উত্তর এল। ইডি সূত্রে জানা গেল, চার ঘণ্টা তল্লাশির পর এখনও বিশেষ কোনও নথি মেলেনি। কিছু খালি ব্রিফকেস আছে। জামা কাপড় পাওয়া গিয়েছে শাহজাহানের আলমারি থেকে। তবে নথি কিন্তু কিছু নেই। গোয়েন্দারা মনে করছেন, শেখ শাহাজাহান পালিয়ে যাওয়ার আগে সমস্ত নথি নিয়ে গিয়েছেন।
উল্লেখ্য, আজ মোট ১৩ জন প্রবেশ করেন শাহজাহানের বাড়ির ভিতরে। এর মধ্যে ৬ জন আধিকারিক, ২ জন স্থানীয় সাক্ষী, ৩ জন ইডির সাক্ষী, ১ জন তালা ভাঙার লোক, ১ জন ইডি ভিডিয়োগ্রাফার। এ দিনের তদন্তে এই তৃণমূল নেতার বাড়িতে প্রবেশের আগে রাজ্য পুলিশের সঙ্গে বচসা বাধে ইডির। পুলিশ আধিকারিকরা ইডি আধিকারিকদের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান। সেই সার্চ ওয়ারেন্টও দেখান গোয়েন্দারা। এরপরই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় তাঁদের।