Sandeshkhali ED Raid : ইডির বিশাল কনভয় সরবেড়িয়ায়, বাহিনী দিয়ে ঘেরা হল শাহজাহানের বাড়ি - Bengali News | ED Raid: ED Personel Raid in Sandeshkhali in Sekh Sahajahan house - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali ED Raid : ইডির বিশাল কনভয় সরবেড়িয়ায়, বাহিনী দিয়ে ঘেরা হল শাহজাহানের বাড়ি – Bengali News | ED Raid: ED Personel Raid in Sandeshkhali in Sekh Sahajahan house

Spread the love

শাহজাহানের বাড়ি ঘিরল ইডি
Image Credit source: Tv9 Bangla

সোমা দাস, আবদলু আজিজ

ভোর তখন ৪টে ৩৭। কেন্দ্রীয় বাহিনী জওয়ান নিয়ে ৩০টির বেশি গাড়ি প্রস্তুত হয় সিআরপিএফ ক্যাম্প থেকে। ভোজেরহাট ব্রিজ ক্রস করে বাম দিকে বাসন্তী হাইওয়ে ধরে এগোয় ইডি আধিকারিকদের কনভয়। এরপর ঘটকপুকুর ক্রস করে মালঞ্চ দিকে এগোয় কনভয়। তবে এত ভোর-ভোর কেন এই তৎপরতা প্রাথমিকভাবে কিছুই বোঝা যাচ্ছিল না। পরে জানা গেল আসল কারণ। রেশন দুর্নীতিতে অভিযুক্ত নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে উপস্থিত হলেন তাঁরা।

সর্বশেষ তথ্য় উপরে

  1. তালা ভাঙার সময় দুজন স্থানীয় সাক্ষীকে নিয়ে আসা হয়েছ। সঙ্গে রয়েছে সার্চ ওয়ারেন্ট। তল্লাশি শুরুতেই রাজ্য পুলিশের সাথে ইডি-র আধিকারিকদের ঝামেলা।
  2. কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশও। লাঠি হেলমেট শিল্ড এবং কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত তারাও।
  3. সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়ি ঘিরে ফেলা হয়েছে। জওয়ানরা ঘিরে ফেলেছে তৃণমূল নেতার বাড়ি। ভাঙা হচ্ছে বাড়ির তালা। তালা ভাঙার লোক নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে।
  4. এ দিকে ইডির কনভয় ঢুকতেই বসিরহাট জেলা পুলিশের তৎপরতা তুঙ্গে। ইডির কনভয় টপকে একাধিক পুলিশের গাড়ি সরবেরিয়ার দিকে। সকাল ৬টা ৩৪ নাগাদ একটি বিয়েরবাড়িতে এসে উপস্থিত হয় দল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *