মাত্র 5499 টাকায় 64GB স্টোরেজের ফোন দিচ্ছে Redmi, কোথায় পাবেন এখনই দেখুন - Bengali News | Xiaomi Redmi A2 offers on amazon, know price and features - 24 Ghanta Bangla News
Home

মাত্র 5499 টাকায় 64GB স্টোরেজের ফোন দিচ্ছে Redmi, কোথায় পাবেন এখনই দেখুন – Bengali News | Xiaomi Redmi A2 offers on amazon, know price and features

Spread the love

Xiaomi-এর বেশ কিছু ফোন সব মানুষের কাছে বেশ জনপ্রিয়। এক কথায় ফোনগুলি তাদের কম দামের জন্য জনপ্রিয়। যারা বাজেট ফোন কিনতে চান তাদের বেশিরভাগই শুধুমাত্র Xiaomi-এর ফোনই কেনেন। তাই আপনিও যদি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে Xiaomi Redmi A2 কিনে ফেলতে পারেন। এর জন্য আপনাকে প্রচুর টাকাও খরচ করতে হবে না। অনেক কম দামে আপনি একটি দুর্দান্ত নতুন ফোন পেয়ে যাবেন। অ্যামাজনে বিভিন্ন রেঞ্জের মোবাইলের উপর ছাড় দেওয়া হচ্ছে। সেই তালিকাতেই রয়েছে Xiaomi Redmi A2 স্মার্টফোনটি।

কত টাকায় কিনতে পারবেন?

Amazon থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Xiaomi Redmi A2 স্মার্টফোনটি আপনি 9,999 টাকার পরিবর্তে মাত্র 5,499 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ এই ফোনের আসল দাম 9,999 টাকা। কিন্তু ফোনটি কিনতে আপনাকে এত বেশি টাকা খরচ করতে হবে না। মাত্র 5,499 টাকা দিলেই পেয়ে যাবেন এই ফোন। এছাড়াও রয়েছে কিছু ব্যাঙ্কের অফার।

কেনার আগে ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন:

Redmi A2-তে একটি 6.52-ইঞ্চি HD+ (1600 x 720 পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে। ফোনটি ডুয়াল-সিম সাপোর্ট করে। ফোনটি Android 13-এ কাজ করে। Redmi-এর এই সস্তা ফোনটিতে 120Hz এর টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এই স্মার্টফোনটিতে 4 GB পর্যন্ত RAM পাবেন। তাও আবার এত কম দামে। এতে MediaTek Helio G36 প্রসেসর রয়েছে।

ভার্চুয়াল র‍্যামের সাহায্যে ফোনের র‍্যামও 7GB পর্যন্ত বাড়ানো যায়। এই Redmi স্মার্টফোনগুলিতে 64 GB পর্যন্ত স্টোরেজ রয়েছে, যা আপনি microSD কার্ড ব্যবহার করে 512 GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।

ফোনটিতে AI সাপোর্ট সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও আপনি এতে একটি 8 মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং একটি QVGA ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। Redmi A2-এ রয়েছে 5000mAh ব্যাটারি, যা 10W চার্জিং সাপোর্ট করে। কানেকশনের জন্য, এতে Wi-Fi, ব্লুটুথ এবং 3.5 মিমি হেডফোন জ্যাক রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *