South 24 Parganas: মাতলা নদীতে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার - Bengali News | South 24 parganas: Body of missing tourist found in Matla river - 24 Ghanta Bangla News
Home

South 24 Parganas: মাতলা নদীতে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার – Bengali News | South 24 parganas: Body of missing tourist found in Matla river

Spread the love

মাতলা নদী থেকে দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

দক্ষিণ ২৪ পরগনা:  সুন্দরবনের কৈখালিতে ৬২ ঘণ্টা পর মাতলা নদীতে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রীতম পানুয়া। রবিবার সকাল কুলতলি থানার গোপালগঞ্জের নবিপুকুর নদীর ধারে চরে দেখা গেল নিখোঁজ পর্যটকের দেহ। মৎস্যজীবীদের নৌকা থেকেই দেখা যায় নদীর চরে কাঁদার মধ্যে পড়ে রয়েছে দেহটি। তাঁদের চিৎকারে গ্রামবাসীরা জড়ো হয় সেখানে। খবর দেওয়া হয় কুলতলি থানার পুলিশকে।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ কুলতলী ব্লকের কৈখালি জেটিঘাটের পাশেই মাতলা নদীতে বোট থেকে পড়ে গিয়েছিল সুন্দরবনে পিকনিক করতে আসা পর্যটক প্রীতম। বৃহস্পতিবার সকালেই কুলপি থানার নিশ্চিন্তপুর থেকে ১১ জনের দল গিয়েছিল সুন্দরবনে পিকনিক করতে।বিকেলে কৈখালি জেটিঘাটের পাশে বোট থেকে নদীর জলে পড়ে যায় প্রীতম।

পেশায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার গড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। দুর্ঘটনা ঘটার পর থেকেই কুলতলি থানার পুলিশ ও সিভিল ডিফেন্স তল্লাশি অভিযান শুরু করেছিল। অবশেষে ৬২ ঘণ্টা পরে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার হল দুর্ঘটনাস্থলে থেকে প্রায় তিন চার কিলোমিটার দূর থেকে। দেহটি ময়নাতদন্তে পাঠাবে কুলতলি থানার পুলিশ। প্রীতমের পরিবারকে খবর দিয়েছে কুলতলি থানার পুলিশ। মৃতের দাদা সন্দীপ পানুয়া ভাইয়ের দেহটি শনাক্ত করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *