Cancer Vaccine: ক্যানসারের ওষুধ আবিষ্কার করে ফেলল রাশিয়া! - Bengali News | Russia discovered cancer drugs, soon will be available for free - 24 Ghanta Bangla News
Home

Cancer Vaccine: ক্যানসারের ওষুধ আবিষ্কার করে ফেলল রাশিয়া! – Bengali News | Russia discovered cancer drugs, soon will be available for free

মারণরোগ ক্যানসারের ‘আনসার’ কী তবে সত্যিই পাওয়া গেল? রাশিয়ার নতুন গবেষণায় অন্তত খানিকটা হলেও আশার আলো দেখছে চিকিৎসক থেকে বিজ্ঞানীদের একাংশ। রাশিয়ার এক দল গবেষক মিলে তৈরি করেছেন ক্যানসারের ভ্যাকসিন। রাশিয়ার স্থানীয় সংবাদ সংস্থা TASS-এর একটি প্রতিবেদন অনুসারে রাশিয়া নতুন একটি এমআরএনএ ভ্যাকসিন আবিষ্কার করেছে। নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম থেকেই বিনামূল্যে পাওয়া যাবে সেই ভ্যাকসিন।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন জানিয়েছেন, রাশিয়া ক্যানসারের বিরুদ্ধে নিজস্ব mRNA ভ্যাকসিন তৈরি করেছে, যা ক্যানসারের রোগীদের বিনামূল্যে বিতরণ করা হবে।

গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ডায়রেক্টর অ্যালেক্সান্ডার গিন্টসবার্গের মতে, প্রি-ক্লিনিকাল ট্রায়ালে দেখা গিয়েছে এই ভ্যাকসিন টিউমারের বৃদ্ধি এবং ক্যানসারের বিস্তার রোধ করে। বাধা দেয়, তিনি বলেন, “ভ্যাকসিনের প্রি-ক্লিনিকাল ট্রায়ালে দেখা গিয়েছে এই ভ্যাকসিন টিউমারের বিকাশ এবং সম্ভাব্য মেটাস্টেসগুলির বিকাশ রোধ করে।”

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যানসার ভ্যাকসিন নিয়ে আভাস দিয়েছিলেন। ক্যানসারের ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের বিষয়টিও তুলে ধরেন গিন্টসবার্গ। তিনি জানিয়েছেন এর ফলে কম সময়ে পরীক্ষা নীরিক্ষা করতেও অনেক সুবিধা হয়েছে।

কী ভাবে কাজ করে এই ভ্যাকসিন?

সাধারণত ভ্যাকসিন শরীরের দুর্বল বা নিষ্ক্রিয় ভাইরাসগুলিকে খুঁজে বের করে তার সাহায্যে শরীরের মধ্যে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।

উলটোদিকে, mRNA ভ্যাকসিন জেনেটিক নির্দেশ প্রদানের মাধ্যমে শরীরের কোষগুলিতে নির্দিষ্ট ক্যানসার প্রোটিন তৈরি করতে সক্ষম, যা অ্যান্টিজেন নামে পরিচিত। এই প্রক্রিয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যানসার প্রোটিনকে চিনে তার রুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে শেখে।

এবার যখন সেই একই ধরনের অ্যান্টিজেন টিউমার কোষে শনাক্ত করলে ইমিউন সিস্টেম ক্যানসারকে লক্ষ্য করে তার বিরুদ্ধে আঘাত করে। mRNA ভ্যাকসিনগুলি টিউমার কোষের পাওয়া একাধিক অ্যান্টিজেনকে শনাক্ত করে তাকে আক্রমণ করে।

এই mRNA ভ্যাকসিনগুলি প্রত্যেকে মানুষের ইমিউন সিস্টেম এবং ক্যানসার কোষের ধরন বিশ্লেষণ করে তার নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *