Navy Speedboat Collides With Ferry: নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ধাক্কা নৌসেনার স্পিডবোটের, মৃত ১৩ - Bengali News | 13 killed after Navy speedboat collides with a passenger ferry in Mumbai - 24 Ghanta Bangla News
Home

Navy Speedboat Collides With Ferry: নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ধাক্কা নৌসেনার স্পিডবোটের, মৃত ১৩ – Bengali News | 13 killed after Navy speedboat collides with a passenger ferry in Mumbai

স্পিডবোটের ইঞ্জিনের ট্রায়ালের সময় দুর্ঘটনা ঘটে

মুম্বই: যাত্রীবাহী ফেরির সঙ্গে নৌসেনার স্পিডবোটের সংঘর্ষ। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। তার মধ্যে ১০ জন ফেরির যাত্রী। এক নৌসেনা কর্মী ও ইঞ্জিন তৈরির কারখানার ২ কর্মী মারা গিয়েছেন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই উপকূলে।

জানা গিয়েছে, সমুদ্রে নৌসেনার একটি স্পিডবোটের ইঞ্জিনের ট্রায়াল চলছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি ফেরিতে ধাক্কা মারে। ফেরিতে ১১০ জন যাত্রী ছিলেন। আর স্পিডবোটে ছিলেন ৫ জন।

দুর্ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজে নামে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী। সবমিলিয়ে ১০২ জনকে উদ্ধার করা হয়েছে।

এই খবরটিও পড়ুন

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *