আশীর্বাদ সারলেন রুবেল-শ্বেতা, বিয়ের বাকি আর মাত্র ক'টা দিন? - Bengali News | Rubel Das and Sweta Bhattacharjee's ashirvad celebration - 24 Ghanta Bangla News
Home

আশীর্বাদ সারলেন রুবেল-শ্বেতা, বিয়ের বাকি আর মাত্র ক’টা দিন? – Bengali News | Rubel Das and Sweta Bhattacharjee’s ashirvad celebration

Spread the love

আগামী জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। রবিবার ১৫ ডিসেম্বর আরও এক ধাপ এগোলেন তাঁরা। দুই পরিবারের উপস্থিতিতে সারলেন আশীর্বাদ পর্ব। পোশাকে ছিল রংমিলান্তি। রুবেলের পরনে ছিল নীল পাঞ্জাবী। নীল সিল্ক শাড়িতে সেজেছিলেন শ্বেতা। সঙ্গে ছিল মানানসই সোনার গয়না। পরিবার এবং আত্মীয় স্বজনদের উপস্থিতিতেই হল সব অনুষ্ঠান। চারিদিক ফুল দিয়ে সাজানো হয়েছিল। না এখনও পর্যন্ত কোনও ছবি পোস্ট করেননি তাঁরা। উল্লেখ্য কিছু দিন আগে শোনা গিয়েছিল তাঁদের বিয়ে ভেঙে যাচ্ছে।

এমনটাই শোনা গিয়েছিল ইন্ডাস্ট্রির অন্দরে। নিন্দকের মন্তব্যে যে কোনও গুরুত্ব দিতে রাজি নন তাঁরা সে কথা আগেই স্পষ্ট করেছিলেন। শ্বেতা-রুবেলের নতুন পোস্ট আরও একবার সে কথাই স্পষ্ট করে। একসঙ্গে নিজেদের আদুরে ছবি পোস্ট করেছেন যুগলে। যে ছবি পোস্ট করে তাঁরা লেখেন, “আমরা একসঙ্গে আছি। ভালবাসায় আছি।”

এই মুহূর্তে অভিনেত্রীকে দর্শক দেখছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে। অন্য দিকে রুবেলকে দেখা যাচ্ছে ‘নিমফুলের মধু’ সিরিয়ালে। এমনই সিরিয়ালের সেট থেকেই তাঁদের প্রেম। শোনা যাচ্ছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিয়েও করবেন তাঁরা। বিয়ের প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই নাকি ফটোগ্র্যাফারকে বলা হয়ে গিয়েছে। প্রস্তুতি অনেকটাই সারা হয়ে গিয়েছে। তবে এখনই বিয়ের তারিখ প্রকাশ্যে আনতে চান না তাঁরা। তাই তারিখ এখনও গোপনে রেখেছেন জুটিতে। খুব শীঘ্রই নাকি তাঁদের অনুরাগীদের জন্য আসতে চলেছে বড় চমক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *