Fire in Hospital: জোকা ESI-তে শিশুদের ওয়ার্ডে আগুন, ঘটনাস্থলে দমকলের ২ ইঞ্জিন – Bengali News | Fire breaks out in Joka ESI Hospital, 2 fire tenders rushed to Hospital
কলকাতা: রাতের কলকাতায় ফের আগুন-আতঙ্ক। সোমবার সন্ধেয় জোকা ইএসআই হাসপাতালে আচমকা আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে হাসপাতালের শিশুদের ওয়ার্ডে আগুন লেগেছে। কীভাবে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ইতিমধ্যেই দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের কর্মীরা। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ওয়ার্ড থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বড়সড় কোনও বিপত্তির খবর এখনও নেই বলেই জানা যাচ্ছে।
বিস্তারিত আসছে…