Arun Yogiraj: 'আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান', আবেগাপ্লুত অযোধ্যার রামলালার নির্মাণশিল্পী - Bengali News | Arun Yogiraj sculptor of Ram idol at Ayodhya Ram Temple feel himself luckiest person on the earth - 24 Ghanta Bangla News
Home

Arun Yogiraj: ‘আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান’, আবেগাপ্লুত অযোধ্যার রামলালার নির্মাণশিল্পী – Bengali News | Arun Yogiraj sculptor of Ram idol at Ayodhya Ram Temple feel himself luckiest person on the earth

Spread the love

কর্নাটকের ভাস্কর অরুণ যোগীরাজের বিগ্রহ প্রতিষ্ঠিত হল অযোধ্যার রাম মন্দিরে।

অযোধ্যা: কর্নাটকের শিল্পী অরুণ যোগীরাজের নির্মিত রামলালার মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছে অযোধ্যার রাম মন্দিরে। সোমবার রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পর নিজেকে পৃথিবীর সৌভাগ্যবান বলে মনে করছেন অরুণ যোগীরাজ।

এদিন রাম মন্দিরের উদ্বোধন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা লগ্নে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ যোগীরাজ বলেন, “আমি এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি মনে করছি। আমার পূর্বপুরুষ, পরিবারের সদস্য এবং ভগবান রামের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে ছিল। মাঝেমধ্যে আমার মনে হয়, আমি স্বপ্নের পৃথিবীতে বাস করছি।”

কর্নাটকের মহীশূরের বাসিন্দা অরুণ যোগীরাজ বর্তমানে দেশের প্রখ্যাত ভাস্কর। খুব ছোট বয়স থেকেই তিনি মূর্তি নির্মাণ করেন। তিনি বরাবরই কাজের ব্যাপারে একনিষ্ঠ। এর আগে কেদারনাথের আদি শঙ্করাচার্য এবং দিল্লির ইন্ডিয়া গেটে ৩০ ফুটের নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিটিও তিনি তৈরি করেছিলেন। এবার তাঁর আরেক স্থাপত্য বিশ্বের দরবারে প্রশংসিত হল।

এই খবরটিও পড়ুন

অরুণ যোগীরাজের ভক্তি ও নিষ্ঠার প্রশংসা করে শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান চম্পত রাই জানান, অরুণ যোগীরাজ কাজের ব্যাপারে খুবই একনিষ্ঠ। তিনি ১৫ দিন ধরে অক্লান্ত পরিশ্রমে রামলালার মূর্তিটি তৈরি করেছেন। সেই সময়ে তিনি তাঁর পরিবার ও সন্তানের সঙ্গেও কথা বলেননি। যা বিশেষ তাৎপর্যপূর্ণ।

অরুণ যোগীরাজ মূলত ৫ বছর বয়সি রামলালার বিগ্রহ তৈরি করেছেন। সেই বিগ্রহের রূপ আগেই প্রকাশ্যে এসেছিল এবং গোটা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে। এদিন দেশ-বিদেশের কয়েক হাজার অতিথির উপস্থিতিতে যোগীরাজের নির্মিত সেই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করে রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *