Bengal vs Baroda: সামিদের স্বপ্নভঙ্গের কারিগর হার্দিক, বাংলাকে হারিয়ে মুস্তাক আলির সেমিতে বরোদা – Bengali News | Hardik Pandya took 3 wickets against Bengal, Baroda reach semi final of Syed Mushtaq Ali Trophy 2024
Bengal vs Baroda: সামিদের স্বপ্নভঙ্গের কারিগর হার্দিক, বাংলাকে হারিয়ে মুস্তাক আলির সেমিতে বরোদাImage Credit source: PTI
কলকাতা: এম চিন্নাস্বামীতে মহম্মদ সামিদের স্বপ্নভঙ্গ করলেন হার্দিক-ক্রুণালরা। ফের একবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) বাংলার যাত্রা থামল। সেই ২০১০-১১র মরসুমে বাংলা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর থেকে বাংলা শিবিরে আসেনি মুস্তাক চ্যাম্পিয়ন ট্রফি। এ বার চলতি টুর্নামেন্টের অন্যতম বিধ্বংসী টিম বরোদার কাছে আটকে গেল বাংলা। চিন্নাস্বামী স্টেডিয়ামে মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলা ও বরোদা। ব্যাট হাতে বাংলাকে চাপে ফেলতে পারেননি হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাতেও চিন্তার জায়গা ছিল না। কারণ বল হাতে কামাল দেখালেন ভারতীয় অলরাউন্ডার। বাংলাকে ৪১ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন হার্দিক-ক্রুণালরা।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির শেষ আটের ম্যাচে টস জিতে বরোদাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান বাংলার ক্যাপ্টেন সুদীপ কুমার ঘরামি। প্রথমে ব্যাটিং করে বরোদা তোলে ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান। প্রায় ১০ ওভার অবধি বিনা উইকেটে বরোদার ওপেনিং জুটি দারুণ এগোচ্ছিল। ৯.৪ ওভারে বরোদার ওপেনার অভিমন্যু সিংকে (৩৭) ফেরান সক্ষীম চৌধুরী। এরপর ৯০ রানে ২ উইকেট হারায় বরোদা। ১০০-৩ হতে বেশি সময় লাগেনি। সেখান থেকে ১১৩-৪ করেন কনিষ্ক শেঠ। বরোদার হয়ে সর্বাধিক রান শ্বাশত রাওয়াতের (৪০)। তিনে নেমে হার্দিক ১১ বলে ১০ রান করেন। চারে নেমে বরোদার ক্যাপ্টেন ক্রুণাল করেন ৭ রান। মহম্মদ সামি, কনিষ্ক শেঠ ও প্রদীপ্ত প্রামানিক নেন ২টি করে উইকেট। ১টি উইকেট সক্ষীম চৌধুরীর।
এই খবরটিও পড়ুন
বিস্তারিত আসছে…