রাত বিরেতে হোটেলে ডাক পড়ত ববির, কোন কাজে দক্ষ ছিলেন নায়ক? – Bengali News | Before acting actor bobby deol was in which profession
‘গুপ্ত’, ‘সোলজ়ার’-এর মতো ছবিতে একটা সময় অভিনয় করেছিলেন ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওল। ৯০-এর শেষের দিকে আবির্ভূত হয়ে এই নায়ক হারিয়ে গেলেন চট করেই। তারপর পর্দা থেকে হারিয়ে গেলেন ববি। তাঁকে দেখা গেল না কোনও ছবিতেই। কী হয়েছিল অভিনেতার? ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছিলেন না ববি। বাড়িতেই থাকতেন সারাটাক্ষণ।
নেশাও করেছিলেন হতাশায়। রোজগার বন্ধ ছিল ববি দেওলের। টাকা রোজগার করতেন ববির স্ত্রী। তা দেখে একবার ববিকে অপমান করেছিলেন ববির পুত্র। বাবাকে গিয়ে ববি নাকি সটান বলেছিলেন, “তুমি বসে-বসে খাও। মা রোজগার করে আনে।” ছেলের মুখে এই কথা শুনে নাকি সহ্য করতে পারেননি ববি। টাকা রোজগারের চেষ্টায় ব্রতী হলেন।
ততদিনে বলিউডের সকলে জেনে গিয়েছেন ববির এক গুণের কথা। তিনি অসম্ভব ভাল ডিস্ক জকি। গান পাঞ্চ করতে পারেন দারুণ ভাল। মুম্বইয়ের নানা নামী হোটেলে ডাক পড়তে শুরু করে ববির। তিনি বেশ কিছু দিন ডিস্ক জকি হিসেবে কাজ করেছেন মুম্বইয়ের হোটেলে। একে তারকা, তায় ভাল ডিস্ক জকি। ববিকে নিয়ে তোলপাড় হয় সর্বত্র। রাত বাড়লেন ডিস্কে-ডিস্কে ডাক পড়ে তাঁর। কিন্তু সেই পেশায় এখন আর নেই ববি। ‘আশ্রম’, ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে তাঁর অভিনয় আলাদাভাবে প্রশংসিত হয়েছেন। বলা যেতে পারে নায়কের এই ছবিটা সেকেন্ড ইনিংস। মাঝের অনেকটা সময় বড় পর্দা থেকে দূরে ছিলেন ববি।