Hooghly: পরীক্ষা শেষের পর আর ফেরেনি, ভদ্রেশ্বরে নিখোঁজ দুই ছাত্র - Bengali News | Hooghly Two students missing in Bhadreshwar - 24 Ghanta Bangla News
Home

Hooghly: পরীক্ষা শেষের পর আর ফেরেনি, ভদ্রেশ্বরে নিখোঁজ দুই ছাত্র – Bengali News | Hooghly Two students missing in Bhadreshwar

Spread the love

হুগলি: পরীক্ষা দিতে একসঙ্গেই গিয়েছিল স্কুলে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেনি।  ভদ্রেশ্বর থেকে নিখোঁজ দুই স্কুল ছাত্র। পরীক্ষা শেষে বাড়ি ফেরেনি তারা। নিখোঁজ দুই ছাত্র অনিমেশ সামন্ত, সে দশম শ্রেণিতে পড়ে। অষ্টম শ্রেণীর ছাত্র জয়দীপ সুরও তার সঙ্গে নিখোঁজ। দুজনেই ভদ্রেশ্বর তেলিনিপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অনিমেশ ও জয়দীপ এক সঙ্গে স্কুলে যাতায়াত করত। অনিমেশের পিসির বাড়ি মানকুণ্ডুর প্রদীপ পল্লিতে। সেখানে থেকেই পড়াশোনা করে। জয়দীপের বাড়ি মানকুণ্ডুর দক্ষিণপাড়ায়।

বৃহস্পতিবার পরীক্ষা ছিল তাদের। দুজনে একসঙ্গেই স্কুলে যায়। ফলে এদিনও গিয়েছিল। কিন্তু পরিবারের দাবি, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তারা ফেরেনি। আত্মীয়রা একে অপরের বাড়িতে খোঁজ নেন। কিন্তু কোনও হদিশ মেলেনি।

দুই বাড়িরই সন্দেহ দুজন একসঙ্গে কোথাও চলে গিয়ে থাকতে পারে। কিন্তু কেন, তা স্পষ্ট নয় কারোর কাছেই। পরিবারের লোকজন ভদ্রেশ্বর থানায়  নিখোঁজ ডায়েরি করেছেন। পুলিশ ইতিমধ্যেই নিখোঁজ দুই ছাত্রের ছবি আশপাশের থানায় পাঠিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *