Minorities Security in Bangladesh: 'ভারতের অবস্থান খুব পরিষ্কার'- বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কী বলল বিদেশমন্ত্রক? - Bengali News | Spoke person of Ministry of External Affair Randheer Jaiswal clarified the stand of India upon Minorities security in Bangladesh - 24 Ghanta Bangla News
Home

Minorities Security in Bangladesh: ‘ভারতের অবস্থান খুব পরিষ্কার’- বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কী বলল বিদেশমন্ত্রক? – Bengali News | Spoke person of Ministry of External Affair Randheer Jaiswal clarified the stand of India upon Minorities security in Bangladesh

Spread the love

বাংলাদেশে সংখ্যালঘু এবং হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় এবার মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা করল ভারত সরকার। সঙ্গে বাংলাদেশের সরকারের উপরে আরও চাপ বাড়াল ভারত। গতকাল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

তারপরেই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সরকারের অবস্থান স্পষ্ট করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব ভারতের। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা রাখার দায়িত্ব সেই দেশের সরকারের, বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র।

তিনি বলেন, “বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে বৈঠক হয়েছে। ভারত সরকার বিষয়টি নিয়ে চিন্তিত। আমরা লাগাতার বাংলাদেশে আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে কথা বলছি। উদ্বেগ প্রকাশ করছি। আমাদের কাছেও এটি চিন্তার বিষয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছেও বার বার সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদি বিদেশমন্ত্রকের সঙ্গে এই বিষয়ে কোনও বৈঠকের কথা হয়, তাহলে তা জানানো হবে।”

“তবে ভারত-বাংলাদেশের বাণিজ্যে এখনই এর কোনও প্রভাব পড়ছে না। ভারত-বাংলাদেশের বাণিজ্য যেমন চলছিল তেমনই চলবে।”, বলেন রণধীর জয়সওয়াল।

রণধীর জয়সওয়াল এই দিন বলেন, “ভারতের অবস্থান খুব পরিষ্কার। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে সরকারকেই। সরকারকেই সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।”

সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়েও মন্তব্য করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি বলেন, “আমরা আশা করছি চিন্ময়কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। ওঁর সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ থাকবে।”

প্রসঙ্গত, বাংলাদেশে ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বার বার সংখ্যালঘু এবং হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে। সম্প্রতি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পরে ফের উত্তাল হয়েছে বাংলাদেশ। ক্ষোভে ভারতেও রাস্তায় নেমেছেন কেউ কেউ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *