Civic Volunteer: ঝুলছে সিভিক ভলান্টিয়রের দেহ, ব্যাপক শোরগোল গঙ্গারামপুরে - Bengali News | Civic volunteer's hanging body recovered, Tension in Dakbanglo Para area of ​​Gangarampur - 24 Ghanta Bangla News
Home

Civic Volunteer: ঝুলছে সিভিক ভলান্টিয়রের দেহ, ব্যাপক শোরগোল গঙ্গারামপুরে – Bengali News | Civic volunteer’s hanging body recovered, Tension in Dakbanglo Para area of ​​Gangarampur

Spread the love

মৃত্যু ঘিরে চাপানউতোর এলাকায় Image Credit source: TV 9 Bangla

গঙ্গারামপুর: সিভিক ভলেন্টিয়রের ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ডাকবাংলো পাড়া এলাকায়। শনিবার সকালে পরিত্যক্ত ঘর থেকে ওই সিভিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এলাকার লোকজনের সন্দেহ ওই সিভিক আত্মহত্যা করেছেন। কিন্তু, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে গেলেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সিভিক ভলেন্টিয়ায়েরর নাম বিজয় সিং (৩৭)। বাড়ি গঙ্গারামপুর শহরের সাহাপাড়া এলাকায়। এদিনসকালে ডাকবাংলা পাড়ার এক বাসিন্দা পরিত্যক্ত ঘরে সামনে ওই সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এরপর তিনি পার্শ্ববর্তী এলাকার মানুষজন এবং গঙ্গারামপুর থানায় খবর দিলে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ উদ্ধার করে। তারপরই তা ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করা হয়। 

এই খবরটিও পড়ুন

অনেকেই মনে করেছেন মানসিক চাপ থেকেই ওই সিভিক ভলেন্টিয়ার আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণে অনেকটাই আলো পড়বে বলে মনে করছেন তদন্তকারীরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনের পাশাপাশি পরিবারের সদস্যদের। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *