Deadbody Recover: ভোরের দিকে মাঠে যাচ্ছিলেন, আচমকা পুকুরের জলে তাকাতেই লোকটার শরীরে খেলে গেল ঠান্ডা স্রোত – Bengali News | One Youth Deadbody Recover From pond in Bankura West Bengal
কী দেখতে পেয়েছিলেন পুকুরে? মুখ খুললেন প্রতিবেশীরাImage Credit source: Tv9 Bangla
বাঁকুড়া: তিন দিন কেটেছে। বাড়ির ছেলে ফেরেনি বাড়ি। স্বাভাবিকভাবেই চিন্তায় পরিবারের সদস্যরা। প্রতিবেশীর বাড়ি থেকে শুরু করে বন্ধু-বান্ধব, সকলের বাড়িতেই খোঁজাখুঁজি চলেছে। কিন্তু না মেলেনি খোঁজ। শেষে তিনদিন পর পরিবারের লোকজনের কাছে এল খবর। ছেলে কোথায় জানতে পারলেও কান্না আটকাতে পারল না পরিবার। কারণ প্রাণহীন দেহ খুঁজে পেল তারা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার দেশড়া এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অভিজিৎ সাঁতরা (৩১)। ওই যুবক গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই রবিবার সকালে নিজের কাজে গিয়ে আর বাড়িতে ফিরে আসেননি কোতুলপুর ব্লকের দেশড়া গ্রামের বাসিন্দা অভিজিৎ সাঁতরা। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন।
এরপর মঙ্গলবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ স্থানীয় একটি পুকুরের জলে ভাসতে দেখে পুলিশ। দেহটি উদ্ধার করে তারা। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেশী পতিপাবণ সাঁতরা বলেন, “দিন তিনেক আগে মাংস কাটছিল। তারপর শৌচকর্ম যাওয়ার নাম করে বের হয়। আর বাড়ি ফেরেনি। তিনদিন পর আমাদের কাছের একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে তার দেহ।” তিনি আরও বলেন, “আজ সকালে একজন লোক শৌচকর্ম করতে যাচ্ছিল। পুকুরের জলের দিকে নজর পড়তেই পিলে চমকে ওঠে। দেখে জলে মৃতদেহ দেহ ভাসছে। তারপর পুলিশকে খবর দেওয়া হয়।”
