Latest Weather Update: বঙ্গোপসাগরে আবার জন্ম নিচ্ছে 'সে', বাংলায় শীত পড়ার আগেই কি ধাক্কা? - Bengali News | Latest Weather Update: Low pressure form in the Bay of Bengal Said by India Meteorological Department - 24 Ghanta Bangla News
Home

Latest Weather Update: বঙ্গোপসাগরে আবার জন্ম নিচ্ছে ‘সে’, বাংলায় শীত পড়ার আগেই কি ধাক্কা? – Bengali News | Latest Weather Update: Low pressure form in the Bay of Bengal Said by India Meteorological Department

Spread the love

কলকাতা: হালকা-হালকা শীতের আমেজ পড়েছে। শীতপ্রেমীরা বেশ খুশিই হয়েছিলেন। নভেম্বরের একদম শুরুতে ঠান্ডা অনুভূত না হলেও সম্প্রতি কলকাতায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এর মধ্যেই দুঃসংবাদ দিল হাওয়া অফিস। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস দিল নয়া দিল্লি মৌসম ভবন। তবে কি দানার পর আবার কোনও ঘূর্ণিঝড় আসছে?

মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও ইঙ্গিত রয়েছে তার। তবে ঘূর্ণিঝড় হয় কি না, নজর রাখছে মৌসম ভবন। কিন্তু এখানে সুখবর, বাংলায় এই নিম্নচাপের প্রভাব পড়ার আশঙ্কা নেই। ফলত, শীতের আমেজের ধাক্কার সম্ভাবনা নেই।  তামিলনাড়ু, শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোবে নিম্নচাপটি জানিয়েছে নয়াদিল্লি মৌসম ভবন।

সম্প্রতি দানার ঝাপটা দেখেছে বাংলা। তবে দানার প্রভাব বেশি পড়েছে ওড়িশার উপর। এ রাজ্যের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে চাষবাসের। মরশুমের ফল থেকে শাক-সবজি নষ্ট হয়েছে সব। অতিবৃষ্টির জেরে জল জমে বিধ্বস্ত হয়েছিল জনজীবন। ফলত, আবার ঘূর্ণিঝড়ের খবরে ‘সিঁদূরে মেঘ দেখছে’ বঙ্গবাসী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *