'ওর স্বামী হিসেবে বলছি না', ঐশ্বর্য বিতর্কে মুখ খোলেন অভিষেক - Bengali News | Abhishek Bachchan once reacted to Aishwarya Rai Bachchan being tagged as 'plastic' - 24 Ghanta Bangla News
Home

‘ওর স্বামী হিসেবে বলছি না’, ঐশ্বর্য বিতর্কে মুখ খোলেন অভিষেক – Bengali News | Abhishek Bachchan once reacted to Aishwarya Rai Bachchan being tagged as ‘plastic’

Spread the love

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন, বর্তমানে বলিউডের অন্যতম চর্চিত নাম। কারণ একটাই, তাঁদের সম্পর্কের সমীকরণ। তাঁদের মধ্যে বিচ্ছেদের জল্পনা এখন তুঙ্গে। ঐশ্বর্যের কেরিয়ার হোক কিংবা তাঁর ব্যক্তি জীবন, বারবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। যা নিয়ে বিতর্কও কম হয় না সিনেপাড়ায়। যার মধ্যে অন্যতম হল তাঁর রূপ। ঐশ্বর্যকে প্ল্যাস্টিক বিউটির তকমা দিয়েছেন অনেকেই। এমন কি মজার ছলে এ মন্তব্য করেছিলেন বিবেক ওবেয়ও। এই কথা অভিষেক বচ্চনের কান পর্যন্ত পৌঁছতে খুব একটা সময়ও লাগেনি।

স্ত্রী সম্পর্কে ছড়িয়ে যাচ্ছে এমন কুরুচিকর মন্তব্য, কী প্রতিক্রিয়া তাঁর, এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অভিষেক বলেছিলেন, “আমি ওর স্বামী হিসেবে বলছি না, একজন সহ অভিনেতা, অভিনেতা হিসেবে বলছি, ও এত ভাল ভাল চরিত্রে অভিনয় করেছে, তাও মানুষ ওকে ওর সৌন্দর্যের জন্যই প্রাথমিকভাবে মনে রাখে।”

যদিও এই সাক্ষাৎকার বহু আগের। বর্তমানে একে অন্যের প্রসঙ্গে খুব একটা মন্তব্য করেন না। বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই জল্পনা তুঙ্গে। আর তা হল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর। দিন দিন নাকি দূরত্ব বাড়ছে তাঁদের। বচ্চন পরিবার নাকি ছেড়েছেন ঐশ্বর্য। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে ঐশ্বর্য রাই বচ্চন নাকি থাকছেন না আর বচ্চন পরিবারে। যদিও তাঁরা নাকি এই দূরত্বের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না। সূত্রের খবর সন্তানের মুখ চেয়ে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন নিজেদের সমস্যার কথা সামনে আনতে চাইছেন না। যদিও তাঁদের সম্পর্কের সমীকরণ প্রকৃত পক্ষে কোন পর্যায়, তা নিয়ে এখনও সিনেপাড়ায় ধোঁয়াশা বর্তমান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *