‘রাতে যখন মেসেজ করো…’ কাঞ্চনের দিকে আঙুল টলি নায়িকার! – Bengali News | Tollywood Actor aka MLA Kanchan Mullick’s old video gone viral
কাঞ্চন মল্লিক, অভিনেতা-তৃণমূল সাংসদImage Credit source: Tv9 Bangla
তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসার পর এমনিতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। মেয়ে হওয়ার পর সেই আলোচনা আরও জোড়াল হয়েছে। শুধু ব্যক্তিগত কারণে নয়। কিছু দিন আগে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে তাঁর বিরূপ মন্তব্যকে ঘিরেও বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল।
তাঁর সহকর্মীরা কার্যত তাঁকে কোণঠাসাই করেছিল। এখনও তাঁর পিছনে হাসাহাসি কম হয় না। এরই মধ্যে ভাইরাল অভিনেতার একটি পুরনো ভিডিয়ো। তখন অবশ্য পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম ছিল। তখনও তিনি বিধায়ক হননি। অন্য দিকে সেই ভিডিয়োয় দেখা যায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। নিছকই খুনসুটি করছেন তাঁরা তিন জন মিলে।
রাজ চক্রবর্তী পরিচালিত ‘অভিমান’ ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। এই ভিডিয়ো সেই শুটিং সেটেরই। তখনও শুভশ্রী রাজ ঘরণী হননি। ভিডিয়োয় দেখা যায় আদর করে কাঞ্চনের গাল টিপছেন শুভশ্রী। আর পিছন থেকে জাপটে জড়িয়ে সায়ন্তিকা। নায়িকাকে বলতে শোনা যায়, “রাত্রিবেলা তুমি যখন ফোন করো তার বেলা…” অন্য দিকে শুভশ্রীও কম যান না। তিনি বলে ওঠেন, “কালকে বললে যে সোনা…. কোমরে ব্যাথাটা কীসের জন্য হল বলব?” এরপর শুভশ্রীর আবদার- ‘আমাকে জড়িয়ে ধরো না…আমি তোমাকে এইভাবে জড়িয়ে ধরব। তুমি এইভাবে ধরবে…’। নায়িকাদের কাণ্ড দেখে লাজে রাঙা কাঞ্চনের মুখ। অভিনেতার এই ভিডিয়ো আবারও হিট নেটপাড়ায়।