Gold Price Today: সপ্তাহ শেষে বাড়ল সোনার দাম, ৯০ হাজারের নীচে নামল রুপোর দর, আজ গহনা কিনতে খরচ কত পড়বে? - Bengali News | Gold Price Today: Gold Price Hiked by 1100 rs, Silver Price remained Unchanged, Check out Today's Gold Silver Rate in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Gold Price Today: সপ্তাহ শেষে বাড়ল সোনার দাম, ৯০ হাজারের নীচে নামল রুপোর দর, আজ গহনা কিনতে খরচ কত পড়বে? – Bengali News | Gold Price Today: Gold Price Hiked by 1100 rs, Silver Price remained Unchanged, Check out Today’s Gold Silver Rate in Kolkata

Spread the love

কলকাতা: সপ্তাহ শেষে আবার চড়া সোনার দাম। বিয়ের মরশুমে যেখানে লাগাতার কমছিল সোনার দাম, সেখানেই সপ্তাহের শেষ ভাগে এসে হঠাৎ করে বাড়ল সোনার দাম। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। আপনার যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে কত খরচ পড়বে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৯৪৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৯ হাজার ৪৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬  লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০০ টাকা দাম বেড়েছে সোনার।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৫৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৫ হাজার ৭৬০ টাকা। ১০০ গ্রাম সোনার খরচ পড়বে ৭ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা। একদিনে ১১০০ টাকা দাম  বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫ হাজার ৬৮২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৮২০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৫ লক্ষ ৬৮ হাজার ২০০ টাকা। একদিনে ৮০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার দাম বাড়লেও, রুপোর দাম অপরিবর্তিত রয়েছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮ হাজার ৯৫০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৮৯ হাজার ৫০০ টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *