Canning: অঘোরে ঘুমোচ্ছিলেন তখন..., একটা আওয়াজে চোখ খুলতেই মাথায় হাত রাখির - Bengali News | One Thieft Accused To Stolen Everything From House In Canning South 24 pargana - 24 Ghanta Bangla News
Home

Canning: অঘোরে ঘুমোচ্ছিলেন তখন…, একটা আওয়াজে চোখ খুলতেই মাথায় হাত রাখির – Bengali News | One Thieft Accused To Stolen Everything From House In Canning South 24 pargana

Spread the love

ক্যানিং: প্রতিবেশীর ঘরে ঢুকেছিল চুপিচুপি। সুযোগ বুঝে একটু একটু করে হাতিয়ে নেয় সোনা-গহনা থেকে সব। পরে বিষয়টা জানাজানি হতেই মাথায় হাত। ঘর যে খালি। চুরি গিয়েছে সব। খোঁজ-খোঁজ রব উঠতেই হাতেনাতে ধরা পড়ল চোর। তারপরই…।

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার উত্তর তালদি গ্রামে। অভিযুক্ত যুবকের নাম ছোট্টু ঘরামী। প্রতিবেশীর ঘরে নগদ তিপান্ন হাজার টাকা ও সোনার গহনা মিলিয়ে প্রায় ৩ লক্ষ টাকার সামগ্রী চুরির অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। এরপরই স্থানীয় বাসিন্দারা গণধোলাই দেয় ওই যুবককে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ। তারা গিয়ে উদ্ধার করে অভিযুক্ত যুবককে। তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ছোট্টু উত্তর তালদির বাসিন্দা রাখি সর্দারের বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনা চুরি করেছিল। এর আগেও টোটোর ব্যাটারি চুরির ঘটনায় ধরা পড়েছিল ছোট্টু। এলাকার মানুষ ধরে গণধোলাই দিলে নিজের অপরাধের কথা স্বীকার করে অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *