তামান্নাকেও রিজেক্ট! জোর গলায় ছেলেটি বলল, 'তুমি আমার বোনের মতো' - Bengali News | Tamannaah bhatia says she had two heartbreaks talks about red flags - 24 Ghanta Bangla News
Home

তামান্নাকেও রিজেক্ট! জোর গলায় ছেলেটি বলল, ‘তুমি আমার বোনের মতো’ – Bengali News | Tamannaah bhatia says she had two heartbreaks talks about red flags

Spread the love

এই মুহূর্তে অভিনেতা বিজয় বার্মার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। প্রেম নিয়ে লুকোছাপা করেননি তাঁরা। অচিরেই জানিয়ে দিয়েছেন সম্পর্কে আছেন। দক্ষিণে তো বটেই, সারা ভারত জুড়েই তামান্নার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়! তবে জানেন কি, এ হেন তামান্নাকেই হতে হয়েছিল প্রত্যাখ্যাত! প্রেম নিবেদন করেছিলেন এক বুক আশা নিয়ে। তবে পাল্টা শুনতে হয়েছিল, ‘ধুর, তুই তো আমার বোনের মতো’। কে সেই ছেলে? এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন তামান্না।

সে সময় অভিনেত্রী পড়েন পঞ্চম শ্রেণীতে। তামান্নার কথায়, “ছেলেটি ছিল আমার এক কাছের বন্ধুর দাদা। ভীষণ ভাল লাগত তাকে। তবে সে কথা জানাতেই আমাকে সাফ জানিয়ে দিল, আমি নাকি তার বোনের মতো।”

এ তো গেল ছোটবেলায় এক অসমাপ্ত প্রেমের মিষ্টি আখ্যান, তবে বিজয়ের আগে আরও দুইবার প্রেম এসেছিল তামান্নার জীবনে। তবে তা পূর্ণতা পায়নি। তামান্নার কথায়, “দু’বার মনে ভেঙেছিল। প্রথমটি ভাঙে কারণ, সে সময় আমি খুব ছোট। ওই একটি মানুষের জন্য অনেক কিছু ত্যাগ করা আমার পক্ষে সম্ভব ছিল না। আর এর পর যার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, তার সঙ্গে থাকতে গিয়ে মনে হয়েছিল, এ বোধহয় আমার জন্য সঠিক নয়।” তবে এই মুহূর্তে জীবনে ভালবাসা খুঁজে পেয়েছেন তামান্না। প্রকাশ্যেই বিজয়ের হাত ধরে নানা পার্টি, অনুষ্ঠানে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। খুব শীঘ্রই হয়তো বিয়ে করবেন তাঁরা, টলিপাড়ার গুঞ্জন বলছে এমনটাই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *