Maldah: 'কালীপুজোর রাতে একাই ছিলাম, তখনই ও...', সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ - Bengali News | Maldah Allegation of physical assault of housewife against civic volunteer - 24 Ghanta Bangla News
Home

Maldah: ‘কালীপুজোর রাতে একাই ছিলাম, তখনই ও…’, সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ – Bengali News | Maldah Allegation of physical assault of housewife against civic volunteer

Spread the love

গৃহবধূকে ধর্ষণের অভিযোগImage Credit source: TV9 Bangla

মালদহ: বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগের পরও অধরা অভিযুক্ত। নির্যাতিতার দাবি, অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মালদহের  হবিবপুরে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মালদহ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ নির্যাতিতা ওই মহিলা।

নির্যাতিতা ওই গৃহবধূর অভিযোগ, কালী পূজার রাতে বাড়িতে একাই ছিলেন তিনি। রাত ন’টা নাগাদ জোরপূর্বক তাঁর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করেন ওই সিভিক ভলেন্টিয়র। তাঁর চিৎকারে প্রতিবেশী, বাবা-মা ছুটে এলে পালিয়ে যান ওই সিভিক ভলেন্টিয়র।

পরের দিন থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে নির্যাতিতাকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। শেষমেশ অভিযোগ নিলেও অভিযুক্ত ওই সিভিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। এমনই দাবি নির্যাতিতার।  এই ঘটনায় হবিবপুর থানায় একজনের বিরুদ্ধে ধর্ষণ ও মারধর এবং আরও দুজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হয়েছে। হবিবপুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে  ওই নির্যাতিতা সোমবার মালদহ পুলিশ সুপারের দ্বারস্থ হন। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। যদিও এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়রকে বারবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *