ICDS: শিশুদের খাবার বাড়ির গরু-ছাগলদের খাইয়ে দেন দিদিমণি! অভিযোগ, ডিম পর্যন্ত 'চুরি' করেন - Bengali News | Guardians protest against ICDS teacher for taking away food from centre - 24 Ghanta Bangla News
Home

ICDS: শিশুদের খাবার বাড়ির গরু-ছাগলদের খাইয়ে দেন দিদিমণি! অভিযোগ, ডিম পর্যন্ত ‘চুরি’ করেন – Bengali News | Guardians protest against ICDS teacher for taking away food from centre

Spread the love

দিদিমণিকে ঘিরে বিক্ষোভImage Credit source: TV9 Bangla

বাদুড়িয়া: আইসিডিএস (ICDS) সেন্টারের দিদিমণিকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। সোমবার অভিভাবকেরা দীর্ঘক্ষণ ধরে আটকে রাখেন তাঁকে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁকে। খাবার সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ উঠেছে ওই দিদিমণির বিরুদ্ধে। অনেকদিন ধরেই ছিল অভিযোগ।

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার চাতরা গ্রাম পঞ্চায়েতের পোতাপাড়া ২৩ নম্বর আইসিডিএস সেন্টারের ঘটনা। অভিযোগ, কাগজে-কলমে উপস্থিতির হার বেশি দেখানো হয়। শুধু তাই নয়, অভিভাবকদের দাবি, দিনের পর দিন শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হয়। ছাতু বা ডিমের মতো বেশ কিছু খাদ্য সামগ্রী দেওয়াই হয় না। সময়মতো সেন্টারেও ওই দিদিমণি আসেন না বলে অভিযোগ। সেই ইস্যুতেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।

সেন্টারের ‘দিদিমণি’ অন্নপূর্ণা হালদারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দিদিমণি অন্নপূর্ণা হালদার সেন্টারে প্রতিদিন উপস্থিতির হার বেশি দেখিয়ে টাকা আত্মসাৎ করেন। গ্রামবাসীদের দাবি, সেন্টারে যা খিচুড়ি রান্না হয়, তার অর্ধেক নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিজের বাড়ির গরু-ছাগলদের খাওয়ান দিদিমণি।

এই খবরটিও পড়ুন

এদিন বিক্ষোভ শুরু হওয়ার পর বাদুড়িয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর দিদিমণিকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ। সব অভিযোগ অস্বীকার করেছেন অন্নপূর্ণা। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যা বলা হচ্ছে, তার সবটাই মিথ্যে বলে দাবি করেছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *