Bardhaman: এবার বর্ধমান! ভাইফোঁটা দিতে যাওয়ার পথে ৬০ বছরের মহিলাকে ধর্ষণের চেষ্টা – Bengali News | Bardhaman: Two Man Accused To Harassed A Woman In Bardhaman
বর্ধমানে ধর্ষণের চেষ্টার অভিযোগImage Credit source: Tv9 Bangla
মেমারি: কী হচ্ছে? বাংলার বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে নারী নির্যাতনের খবর। এবার বর্ধমানের মেমারি। সেখানে এক প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোররাতে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বাপের বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন ষাট বছর বয়সী ওই মহিলা। পথে দুই যুবক তাঁকে আটকায়। অভিযোগ, তারপর জোর করে একটি পুকুর পাড়ের বারান্দায় নিয়ে গিয়ে পৌঢ়াকে ধর্ষণের চেষ্টা করে দুই যুবক।
মহিলার চিৎকার শুনে এলাকার বাসিন্দা ছুটে গিয়ে একজন যুবককে ধরে ফেলে। কিন্তু অন্য এক অভিযুক্ত যুবক পালিয়ে যায়। মেমারি থানার পুলিশ পরে তল্লাশি চালিয়ে পলাতক যুবককে গ্রেফতার করে। ধৃত দুজনকে সোমবার আদালতে তোলা হবে। তবে এদিনই নির্যাতিতার মেডিকেল টেস্ট করা হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছে।
স্থানীয় এক বাসিন্দারা জানান,”আমরা পুলিশ প্রশাসনের ভরসা রাখি। তাই ধৃতদের আমরা মারধর করিনি। আমরা নিজের হাতে আইন তুলিনি। তবে প্রশাসন যদি এই ঘটনার পর সজাগ না হয়,তাহলে তার পরিণাম ভাল হবে না। তারা দাবি করেন বারে বারে পুলিশ প্রশাসনের এলাকার নেশার ঠেক ভাঙার জন্য বলা হলেও পুলিশ সেই বিষয়ে সক্রিয় নয়।”
