অভিষেককে ছাপিয়ে গেলেন ঐশ্বর্য! তাই কি যত সমস্যার সূত্রপাত? - Bengali News | Do you know the net worth of Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan - 24 Ghanta Bangla News
Home

অভিষেককে ছাপিয়ে গেলেন ঐশ্বর্য! তাই কি যত সমস্যার সূত্রপাত? – Bengali News | Do you know the net worth of Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan

Spread the love

বলিউডে কার প্রভাব কতটা বেশি তা নিয়ে প্রতিনিয়ত আলোচনা চলতেই থাকে। যেহেতু সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা তুঙ্গে। তাই তারকা দম্পতির সম্পর্কে কোথায় সমস্যা তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। এরই মধ্যে প্রকাশ্যে আরও এক তথ্য। স্বামী-স্ত্রীর মধ্যে কে বেশি প্রতিভাবান তা নিয়ে সব সময়ই তুলনামূলক আলোচনা চলতে থাকে।

অভিষেকের অনেক আগে থেকেই ঐশ্বর্য তাঁর কেরিয়ার শুরু করেছেন। এমনকি জুনিয়র বচ্চনের থেকে বয়সেও কিছুটা সিনিয়র অভিনেত্রী। জানেন, অভিষেককে অনেক দিক থেকেই গোল দিতে পারেন নায়িকা? সম্প্রতি আনুমানিক হিসাব করা হয়েছে তারকা জুটির সম্পত্তির। জানেন, অভিষেককে পিছনে ফেলে কয়েকশো কোটি এগিয়ে গিয়েছেন নায়িকা। অভিষেকের থেকে অনেক বেশি পরিমাণ সম্পত্তি তৈরি করেছেন ঐশ্বর্য। সেই অঙ্ক শুনলে চমকে যাবেন।

প্রায় ৫০০ কোটি টাকার পার্থক্য। শুধু সিনেমা নয় ঐশ্বর্যর ঝুলিতে রয়েছে একাধিক ব্র্যান্ড। একাধিক বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। মডেল হিসাবে নিজের কেরিয়ার শুরু করলেও ধীরে ধীরে বলিপাড়ায় নিজের জমি শক্ত করেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, অভিষেককে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন নায়িকা। বলিপাড়ার অন্দর বলছে, ঐশ্বর্যর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৭৭০ কোটি টাকা। সেখানে অভিষেক এখনও ৩০০ গণ্ডিও পার করেননি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৮০ কোটি টাকা। নেটপাড়ার একাংশের বক্তব্য, যে সম্পত্তির ভাগাভাগি নিয়েই হয়তো তাঁদের মধ্যে যত অশান্তির সৃষ্টি হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *