Calcutta High Court: হাইকোর্টের নির্দেশে কাজে যোগ দেওয়ার আগেই চাকরি বাতিল, ফের ‘দুর্নীতির গন্ধ’? - Bengali News | Job cancellation before joining work of private security guards by order of Calcutta High Court - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: হাইকোর্টের নির্দেশে কাজে যোগ দেওয়ার আগেই চাকরি বাতিল, ফের ‘দুর্নীতির গন্ধ’? – Bengali News | Job cancellation before joining work of private security guards by order of Calcutta High Court

Spread the love

পশ্চিম মেদিনীপুর: কাজে যোগ দেওয়ার আগেই বাতিল চাকরি। কলকাতা হাইকোর্টের নির্দেশে আর যোগ দেওয়া হল না কাজে। ‘দুর্নীতির গন্ধ’ বের হতেই তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা এজেন্সিকে বেআইনিভাবে কাজের বরাত দেওয়ার অভিযোগ উঠেছিল। জল গড়িয়েছিল হাইকোর্টে। শেষ পর্যন্ত সেই বরাত বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। 

সংশ্লিষ্ট এজেন্সির নিরাপত্তা রক্ষীদের হাসপাতাল থেকে দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। যার জেরে কাজে যোগ দিতে এসেও ফিরে গেলেন নবনিযুক্ত সিকিউরিটি গার্ডেরা। প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বরই মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৭৪ জন সিকিউরিটি গার্ড নিয়োগের জন্য একটি নির্দেশিকা জারি করে একটি বেসরকারি সংস্থা। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে মঙ্গলবার কাজে যোগ দিতে আসেন বেশ কয়েকজন। কিন্তু, হাইকোর্টের নির্দেশ আসতেই তাঁদের আর কাজে যোগ দিতে দেওয়া হয়নি বলে খবর। 

এই খবরটিও পড়ুন

যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংশ্লিষ্ট সংস্থার করফে। অন্যদিকে, ঘটনা প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গির প্রতিক্রিয়া মিলেছে। যদিও তিনি বলছেন, গোটা বিষয়টি ডিরেক্টরেট অব মেডিকেল এডুকেশনের আওতাধীন হওয়ার কারণে এই টেন্ডার সম্বন্ধে কিছুই জানেন না তিনি। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *