নগ্ন ছবিতে ভাইরাল রণবীর, বিতর্কের ঝড় উঠতেই কী বলেছিলেন অভিনেতা... - Bengali News | When ranveer singh gave his explanation on controversial photoshoot - 24 Ghanta Bangla News
Home

নগ্ন ছবিতে ভাইরাল রণবীর, বিতর্কের ঝড় উঠতেই কী বলেছিলেন অভিনেতা… – Bengali News | When ranveer singh gave his explanation on controversial photoshoot

Spread the love

২০২২ সালের ঘটনা। অভিনেতা রণবীর সিং নগ্ন ফটোশুটের জন্য চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি। ‘গলি বয়’ বারবরই বোল্ড উপস্থিতিতে বিশ্বাসী। এহেন রণবীরের নগ্ন ছবি দেখে ভক্তরা খুব একটা অবাক না হলেও সমাজের বিভিন্নস্তরে তা নিয়ে দীর্ঘ সমালোচনা হয়। নগ্ন ফটোশুটে ১৯৭২ বার্ট রেনল্ডস প্রথম এই সাহসী পদক্ষেপ করেছিলেন। তাঁকে শ্রদ্ধা জানাতেই রণবীরের এই শুট, বিবৃতি দিয়ে জানানো হয়েছিল এমনটাই। তবে বিতর্কের জল গড়ায় আদালতের দরজা পর্যন্ত। এক জনপ্রিয় ম্যাগাজ়িনের জন্য এই ফটোশুট করেছিলেন তিনি। ছবি রাতারাতি শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতেও। তা নিয়েই শুরু হয়ে যায় তর্জা।

একটি স্বেচ্ছাসেবী সংস্থা (NGO)-র এক কর্মকর্তার করা অভিযোগের ভিত্তিতে ২০২২-এর জুলাই মুম্বইয়ে চেম্বুর থানায় রণবীরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। চেম্বুর থানায় হাজিরাও দিতে হয়েছিল রণবীরকে। অভিনেতা জানিয়েছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় ওই নগ্ন ছবিগুলি আপলোড করেননি। সেই সঙ্গে রণবীর আরও জানান, তিনি বুঝতে পারেননি যে, এই ফটোশুট তাঁর জন্য এতটা বড় সমস্যা তৈরি করবে। চেম্বুর থানায় দায়ের হওয়া ওই এফআইআরের ভিত্তিতেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

তবে তদন্তের স্বার্থে পুলিশকে রণবীর সবরকমভাবে সহযোগিতা করেছেন বলেই ইন্ডাস্ট্রি সূত্রে খবর। যদিও একটা সময় তিনি ছবির বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেও পরবর্তীতে রণবীর প্রকাশ করেছিলেন সম্পূর্ণ উল্টো মত। প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তি নিয়ে সংশয় ছিল অভিনেতার মনে।

কী জানিয়েছিলেন রণবীর? রণবীরের কথায় এই মমলা এক নয়া মোড় নিয়েছিল। অভিনেতা ওই ছবিগুলির সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন সেবার। তাঁর ছবিগুলি বিকৃত (morphed) করা হয়েছে বলে দাবি করেছিলেন অভিনেতা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *