Bhangar Murder Case: গলা কাটা অবস্থায় পড়ে স্বামী, ঝুলছে স্ত্রী-র অর্ধনগ্ন দেহ, জোড়া খুনে তীব্র আতঙ্ক ভাঙড়ে - Bengali News | Murder again, this time the role of the police in the face of question in the double murder case in Bhangar - 24 Ghanta Bangla News
Home

Bhangar Murder Case: গলা কাটা অবস্থায় পড়ে স্বামী, ঝুলছে স্ত্রী-র অর্ধনগ্ন দেহ, জোড়া খুনে তীব্র আতঙ্ক ভাঙড়ে – Bengali News | Murder again, this time the role of the police in the face of question in the double murder case in Bhangar

Spread the love

ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

ভাঙড়: গত মঙ্গলবারের পর আবারও ভাঙড়ে খুন। এবার জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থল ভাঙড়ের চন্দনেশ্বর থানার কালীতলা এলাকা। মঙ্গলবারের ঘটনা ছিল ভাঙড় থানার শাকশহর বাজারের। সেখানে গলা ও গোপনাঙ্গ কেটে খুন করা হয়েছিল এক ব্যক্তি। এখনও পর্যন্ত খুনের কোনও কিনারা হয়নি। এবার চন্দনেশ্বর থানা এলাকার ঘটনায় শোরগোল। 

এবার জোড়া খুন। গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে স্বামী। অর্ধনগ্ন অবস্থায় ঝুলছে স্ত্রীর দেহ। কলকাতা পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু স্পষ্টভাবে এখনই কোনও কিছুই বলতে পারছেন না কেউ। এলাকায় চলছে জিজ্ঞাসাবাদ। কিন্তু, খুনের কারণ, এর নেপথ্যে কারা রয়েছে সব কিছুই তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনায় রীতিমতো আতঙ্কের আবহ চন্দনেশ্বরে। রাস্তায় ছড়িয়ে ছিঁটিয়ে রক্তের দাগ। 

ঘটনাস্থল থেকে পুলিশ একটি কাটারি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কে করল খুন? অভিসন্ধি কী? তা বলতে পারছে না কেউই। পাশেই রয়েছে। ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে সেখানেও। কয়েকদিনের ব্যবধানে পরপর খুনে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। কী করছে কলকাতা পুলিশ? প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *