Kolkata Cyclone Update: প্রভাব শুরু দানার! আর কিছুক্ষণের মধ্যে কলকাতায় ৪০ কিমি বেগে বইবে ঝড় – Bengali News | Cyclone Dana Update: Storm will blow in Kolkata at a 40 km speed
আর কিছুক্ষণের মধ্যেই বইবে ঝড়Image Credit source: Getty Images
কলকাতা: দানার প্রভাব শুরু হয়েছে এ বাংলায়। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে খেল দেখাতে শুরু করেছে নদী ও সমুদ্র। শহর কলকাতাতেও সকাল থেকে একনাগাড়ে হয়ে চলেছে বৃষ্টি। মাঝে-মাঝে বইছে বাতাস। শেষ পাওয়া আপডেট বলছে, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা ও তার লাগোয়া জেলাগুলিতে শুরু হতে পারে ঝড়-বৃষ্টি।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, কলকাতা ও তার লাগোয়া যে জেলাগুলি রয়েছে অর্থাৎ হাওড়া-হুগলি, উত্তর ২৪ পরগনা সেখানে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এরপর ধীরে-ধীরে ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে।
তবে দানার মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সারারাত জেগে কর্মীরা কাজ করবেন। যেখানে-যেখানে শহরবাসী অসুবিধায় পড়বেন তাঁরা চাইলেই কন্ট্রোল রুমে ফোন করতে পারেন। পুরকর্মীরা চলে যাবেন এলাকায়।
