Man Beaten: স্ত্রীর সঙ্গে ঝগড়া, জামাইকে পিটিয়ে মারলেন শ্যালক! - Bengali News | Delhi Man Thrashed By Brother In Law After Argument With Wife - 24 Ghanta Bangla News
Home

Man Beaten: স্ত্রীর সঙ্গে ঝগড়া, জামাইকে পিটিয়ে মারলেন শ্যালক! – Bengali News | Delhi Man Thrashed By Brother In Law After Argument With Wife

Spread the love

নয়াদিল্লি: স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল স্বামীর। সেই কথা নিজের ভাইকে জানিয়েছিলেন স্ত্রী। এর পরই বন্ধুদের এনে ওই ব্যক্তির উপর চড়াও হন তাঁর শ্যালক। বাড়ি থেকে বের করে এনে পিটিয়ে মারা ওই ব্যক্তিকে। মারধরের জেরে হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। তার পর তাঁর মৃত্যু হয়েছে। ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে মৃতের ভাই। এর পরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে রাজধানীতে।

মৃত ব্যক্তির নাম রাকেশ কুমার (৩৯)। সম্প্রতি স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল তাঁর। সে কথা স্ত্রী জানিয়েছিলেন নিজের ভাইকে। এর দুদিন পরই দলবল নিয়ে রাকেশের উপর চড়াও হন তাঁর শ্যালক। বাড়ি থেকে বের করে রাস্তার ফেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধর করে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্তরা। এর জেরে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রাকেশ। সম্প্রতি মৃত্যু হয় তাঁর। এর পর পুলিশে অভিযোগ দায়ের করেন রাকেশের ভাই মুকেশ।

পুলিশ জানিয়েছে, মৃতের শ্যালক দিল্লির বাইরে থেকে এসে মারধর করেছে। ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ অফিসার। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *