শীঘ্রই আসচে চলেছে..., অবশেষে মানসী সিনহার ভক্তদের জন্য এল সুখবর - Bengali News | Manashi sinha going to back on television set know all details - 24 Ghanta Bangla News
Home

শীঘ্রই আসচে চলেছে…, অবশেষে মানসী সিনহার ভক্তদের জন্য এল সুখবর – Bengali News | Manashi sinha going to back on television set know all details

Spread the love

মানসী সিনহা, টলিপাড়ার পরিচিত নাম। অভিনয় দিয়ে কেরিয়ার শুরু হলেও, বর্তমানে তিনি পরিচালনা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। একের পর এক ছবির কাজ তাঁর পাইপ লাইনে। কিছুদিন আগে ‘এটা আমাদের গল্প নয়’ ছবিটি মুক্তি পেয়েছিল। তাঁর পরিচালনায় তৈরি এই ছবি বাংলার দর্শক মনে সাড়া ফেলে বিস্তর। এরপর ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ ছবিরও শুট শেষ করেছেন তিনি। শুভঙ্কর মিত্রর ‘ধাগা প্রোডাকশন’-এর প্রযোজনাতে আসছে এই ছবি। এরই মাঝে দর্শকদের সুখবর দিলেন মানসী। অনেকেই অপেক্ষায় ছিলেন কবে মানসী সিনহা ছোটপর্দায় ফিরবেন, এবার সেই খবরই মিলছে টেলিপাড়া সূত্রে।

অন্দরমহলের খবর, খুব শীঘ্রই ছোটপর্দায় আসতে চলেছেন তিনি। বাংলা টেলিদুনিয়ার অন্যতম জনপ্রিয় এক চ্যানেলে দেখা যাবে তাঁকে। এই ধারাবাহিকে কেবল তিনিই নন, রয়েছে আরও একগুচ্ছ চমক। বহুল প্রচলিত একটি চ্যানেলে প্রখ্যাত প্রযোজক সংস্থার একটি মেগা ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। টেলিপাড়ার খবর এই প্রযোজক সংস্থা আবার বাংলা ছবির বিখ্যাত অভিনেতার নিজস্ব প্রযোজনা। বাঙালি পরিবারের গল্প নিয়েই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সূত্রের খবর, ধারাবাহিকের এই বিশেষ চরিত্রে আগে তনিমা সেনের করার কথা ছিল। তিনি নাকি সময় করে উঠতে পারছেন না বলেই এই চরিত্রের প্রস্তাব যায় মানসী সিনহার কাছে। আপাতত স্থির হয়েছে তিনিই এই চরিত্র করার জন্য রাজি। শীঘ্রই শুরু হতে চলেছে ধারাবাহিকের শুটিং। তবে এখনও এই প্রজেক্ট নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি বলেই বাকি বিস্তারিত তথ্য সামনে আনা গেল না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *