Kidnap: 'তোরা বাসস্ট্যান্ডে চল, নাহলে...', টিউশন পড়তে বেরিয়ে ভয়াবহ অভিজ্ঞতা দুই বোনের - Bengali News | Two girls were abducted, got threat in arambagh - 24 Ghanta Bangla News
Home

Kidnap: ‘তোরা বাসস্ট্যান্ডে চল, নাহলে…’, টিউশন পড়তে বেরিয়ে ভয়াবহ অভিজ্ঞতা দুই বোনের – Bengali News | Two girls were abducted, got threat in arambagh

Spread the love

টিউশন পড়তে যাচ্ছিল দুই বোনImage Credit source: TV9 Bangla

আরামবাগ: নবম শ্রেণীর দুই নাবালিকা ছাত্রীকে অপহরণের চেষ্টা দুই যুবকের। রীতিমতো টোটো থেকে টানাটানি করা হয় বলে অভিযোগ। তাদের চিৎকার শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। আরামবাগ থানার মহিলা উইনার্স টিমও পৌঁছে যায় নাবালিকাদের উদ্ধার করতে। চিৎকারের মধ্যেই অভিযুক্ত অপরিচিত দুই যুবক পলাতক। হুগলির আরামবাগের ঘটনা। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেলেও, ভয় কিছুতেই যাচ্ছে না।

অভিযুক্তদের কোনও খোঁজ পাওয়া যায়নি। সাধারণ মানুষ বাঁচাতে এলে তারা চম্পট দেয়। সিসিটিভি দেখে খোঁজ চালানোর চেষ্টা করছে পুলিশ।

শুক্রবার বিকেলে আরামবাগের পারুল এলাকার বাসিন্দা দুই নবম শ্রেণির ছাত্রী টিউশন পড়তে বেরিয়েছিল। তারা একটি টোটোয় চেপে গন্তব্যে পৌঁছনোর সময় দুই অপরিচিত যুবক ওই টোটোতে ওঠে বলে অভিযোগ। এরপর দুই ছাত্রীকে ভয় দেখানো হয়। এক ছাত্রী বলে, ‘আমাদের বলেছিল তোরা বাসস্ট্যান্ডে যা, না হলে মেরে ফেলব, শ্লীলতাহানি করে দেব।’

এরপর দুই ছাত্রী একটি জায়গায় টোটো থেকে নেমে যায় ও অপর একটি টোটো ধরে বাড়ি ফেরার চেষ্টা করে। সেই সময় আবারও বাসস্ট্যান্ডে দেখা মেলে দুই যুবকের। তারা পড়ুয়াদের ভয় দেখিয়ে টোটো করে নিয়ে যায় চাঁদুর নিমতলার কাছে। সেখানে গিয়ে দুই ছাত্রী চিৎকার চেঁচামেচি করে। দুই বোনের অভিযোগ, স্থানীয় লোকজন বের হতেই দুই যুবক চম্পট দেয়। এরপর এলাকাবাসী তাদের মুখ থেকে সমস্ত ঘটনা জানার পরই আরামবাগ থানায় খবর দেয়। মহিলা উইনারস টিম পৌঁছে যায়। জানা গেছে ওই ছাত্রীদের বাড়ি আরামবাগের পারুল এলাকায়।

বড়োসড়ো ঘটনার হাত থেকে দুই ছাত্রী বাঁচলেও এটি অপহরণের চেষ্টা না অন্য কিছু, তা তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে দুই ছাত্রীর মা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *