বিছানায় শয্যাশায়ী রকুল প্রীত, এখন কেমন আছেন? – Bengali News | Health Update of actress Rakul Preet Singh
এক বছর হয়েছে সংসার পেতেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিং। প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে ঘর বেঁধেছেন নায়িকা। বিমানবন্দরের বাইরে হোক কিংবা রেস্তরাঁ সর্বত্র স্বামীর সঙ্গেই দেখা যায় তাঁকে। এরই মাঝে এক কাণ্ড ঘটিয়েছেন নায়িকা। যে কারণে খুবই ভুগতে হচ্ছে অভিনেত্রীকে। প্রায় এক সপ্তাহ ধরে শয্যাশায়ী তিনি। এখন কেমন আছেন নায়িকা?
এমনিতে খুবই নিয়ন্ত্রিত জীবনযাপন করেন অভিনেত্রী। বিয়ের পর স্বামী জ্যাকির মাঝে মাঝেই নায়িকাকে দেখা যায় শরীরচর্চার ভিডিয়ো দিতে। এবার জিম করতে গিয়েই এক বিপত্তি ঘটিয়েছেন নায়িকা। ৮০ কিলো ওজন তুলতে গিয়েই ঘটেছে সমস্যা। পেশিতে খিঁচ ধরার ফলে মাশুল গুনতে হচ্ছে তাঁকে। সুস্থ হয়ে উঠতে তাঁর অনেকটাই সময় লাগছে। এখন তিনি কেমন আছেন? সে কথা নিজেই জানিয়েছেন নায়িকা।
রকুল বলেন, “আমি অত্যন্ত বোকা বোকা কাজ করেছি। নিজের শরীরের কথা শুনিনি। ভেবেছিলাম আমার মাথা শরীরের থেকেও শক্তিশালী। কিন্তু আমি ভুল তা বুঝতে পেরেছি। আসলে ওজন তুলতে গিয়ে প্রথম লেগেছিল। কিন্তু খিঁচ ধরার পরও থামিনি আর সেটা মারাত্মক হয়ে গিয়েছে। গত ছয় দিন ধরে শয্যাশায়ী আমি। আসলে কাজ না করে থাকতে পারি না। এটা আমার কাছে শিক্ষণীয় হয়ে রইল।” তাঁর আশা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি।