IPL 2025 Auction: নভেম্বরের শেষ সপ্তাহে আইপিএলের মেগা নিলাম, রইল মহাযজ্ঞের সেই ভেনু - Bengali News | IPL 2025 mega auction likely in last week of November in Riyadh - 24 Ghanta Bangla News
Home

IPL 2025 Auction: নভেম্বরের শেষ সপ্তাহে আইপিএলের মেগা নিলাম, রইল মহাযজ্ঞের সেই ভেনু – Bengali News | IPL 2025 mega auction likely in last week of November in Riyadh

Spread the love

নভেম্বরের শেষ সপ্তাহে আইপিএলের মেগা নিলাম, রইল মহাযজ্ঞের সেই ভেনুImage Credit source: X

কলকাতা: বছর শেষে পঁচিশের আইপিএলের মেগা নিলাম (IPL 2025 Auction)। তা ক্রিকেট প্রেমীদের অজানা নয়। ঘুরে ফিরেই গত কয়েক মাস ধরে আইপিএলের নিলাম নিয়ে নানা আলোচনা চলছে। কিন্তু বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে এখনও ১৮তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের দিনক্ষণ ও ভেনু নিয়ে কোনও অফিসিয়াল বার্তা দেয়নি। এ বার জানা গিয়েছে আসন্ন আইপিএলের মেগা নিলাম কবে এবং কোথায় হবে।

স্পোর্টসস্টারের এক রিপোর্ট অনুযায়ী, এ বছরের ২৪ ও ২৫ নভেম্বর হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। আর তা হবে রিয়াধে। গত বছর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে। সূত্রের খবর অনুযায়ী দিন তিনেকের মধ্যে বোর্ড ও আইপিএলের সঙ্গে যুক্ত কর্তারা মেগা নিলাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ১০ ফ্র্যাঞ্চাইজির মালিকরাও এই আলোচনার অংশ। একইসঙ্গে জিও ও ডিজনি স্টারের ক্রু-রা এই বিষয়ে অবগত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *