Lakshmi Puja 2024: অষ্টরূপে আমাদের রক্ষা করেন দেবী মহালক্ষ্মী! কোন রূপের কী মাহাত্ম্য? - Bengali News | Know the significance of eight forms of goddess asthma Lakshmi or maha Lakshmi - 24 Ghanta Bangla News
Home

Lakshmi Puja 2024: অষ্টরূপে আমাদের রক্ষা করেন দেবী মহালক্ষ্মী! কোন রূপের কী মাহাত্ম্য? – Bengali News | Know the significance of eight forms of goddess asthma Lakshmi or maha Lakshmi

বিজয়লক্ষ্মী – কথিত, এক দরিদ্র ব্যক্তি ছিলেন দেবী লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত। তাঁর নিষ্ঠা দেখে তুষ্ট দেবী দর্শন দিয়েছিলেন। কিন্তু ভক্তকে আরও একটু পরীক্ষা করার জন্য দেবী বলেছিলেন, তার জন্ম অশুভ মুহূর্তে তাই তিনি জীবনে সম্পদশালী হতে পারবেন না। এ কথা শুনেও দেবীর আরাধনা থেকে বিচ্যুত হননি ওই ভক্ত। বরং আরও কঠোরভাবে শুরু করেছিলেন লক্ষ্মীর তপস্যা। ত্যাগ করেছিলেন আহার ও নিদ্রা। বিচলিত লক্ষ্মী তখন ভক্তের কুটিরে উজাড় করে দিয়েছিলেন তাঁর ধনসম্পদ। কিন্তু সেই দরিদ্র ভক্ত ততদিনে জয় করেছিলেন নিজের কামনা ও বাসনা। তাঁর কাছে অর্থ সম্পদ হয়ে উঠেছিল মূল্যহীন। তাই দেবী লক্ষ্মীর দেওয়া সম্পদ দিয়ে তিনি নির্মাণ করেছিলেন বিজয়নগর রাজ্য। সমস্ত সম্পদ তিনি বিলিয়ে দিয়েছিলেন রাজ্যের জনসাধারণের মধ্যে। এই দেবীই হলেন বিজয়লক্ষ্মী। অষ্টভুজা এই দেবীর পরনে রক্তবস্ত্র। দেবীর ছ’টি হাতে থাকে চক্র, শঙ্খ, তরবারি, ঢাল, ফাঁস ও পদ্ম। দুটি হাত থাকে বরদা ও অভয় মুদ্রায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *