Bye election: আরজি কর কাণ্ডের আবহেই রাজ্যের ৬ আসনে উপনির্বাচন, তারিখ ঘোষণা করল কমিশন – Bengali News | Election commission announced bye election to 6 assembly seats in West Bengal
কলকাতা: আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে সরগরম রাজ্য। জুনিয়র ডাক্তাররা রাস্তায়। প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষও। এই আবহে রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। তারই সঙ্গে পশ্চিমবঙ্গে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর ওই ৬টি আসনে উপনির্বাচন হবে।
যে ৬টি আসনে উপনির্বাচন হবে, সেই আসনগুলি হল তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাট। পশ্চিমবঙ্গের এই ৬টি আসন ছাড়াও দেশের আরও ১৪টি রাজ্যে ৪২টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে।