Doctors Protest: ডাক্তারদের ম্যাটাডোর আটকাল পুলিশ! ছুটে গেল জনতা, ষষ্ঠীর দিন নজিরবিহীন ছবি তিলোত্তমার বুকে – Bengali News | Police stops car of protesting doctors at chandi chowk, people helped them
পুলিশের সঙ্গে চিকিৎসকদের বচসাImage Credit source: TV9 Bangla
কলকাতা: এবার উৎসবে নয়, পুজো হবে প্রতিবাদে, এই শপথ নিয়েই অনশন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি, ষষ্ঠীর দিন বিশেষ পরিক্রমার পরিকল্পনাও করা হয়েছিল। আর সেই কর্মসূচি ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠল কলকাতা। চৌকি, জলের গাড়ির মতোই পরিক্রমার ম্যাটাডোরও আটকে দেওয়া হয় বলে অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শেষ পর্যন্ত মানুষের চাপে সেই ম্যাটাডোরও ছেড়ে দিতে হল পুলিশকে।
ঢাক বাজিয়ে, উলুধ্বনিতেও প্রতিবাদের সুর। কাতারে কাতারে মানুষ দেখা যাচ্ছে চাঁদনি চকে। তবে এ কোনও পুজোর মণ্ডপ নয়। আন্দোলনে সমর্থন জানাতেই এই বিপুল সংখ্যক মানুষকে দেখা গেল জড় হতে।
সবিস্তারে আসছে,,,